টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ১৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা। এ সময় তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৪৫৪ টাকা জব্দ করা হয়।শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের মৃত. জুব্বার সিকদার এর ছেলে মো. কাবেল (৩২) ও সহদেবপুর এর হিরু মিয়ার ছেলে মো. হারুনর রশিদ (৩৬)।টাঙ্গাইল র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মাদ রবিউল ইসলাম জানান, ধেরুয়া রেল ক্রসিং এলাকায় এক অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ ওই দু’ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা মির্জাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
Next Post
কণ্ঠশিল্পী ন্যান্সি ও তার ছোট ভাই শাহরিয়ার আমান সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনি সেপ্টে. ৮ , ২০১৮
আভা ডেস্ক : কণ্ঠশিল্পী ন্যান্সি ও তার ছোট ভাই শাহরিয়ার আমান সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। সানির স্ত্রী সামিউন্নাহার শানু বাদী হয়ে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনা মডেল থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা সদর থানার সাতপাই এলাকার […]
এই রকম আরও খবর
-
২৮ অক্টোবর, ২০২০, ৪:৫৪ অপরাহ্ন
নেসকোর ভূতুড়ে বিল বন্ধ ও বিদ্যুৎ পরিসেবার মানোন্নয়নের দাবিতে স্মারকলিপি
-
১৪ ডিসেম্বর, ২০২১, ১২:৫২ অপরাহ্ন
হিউম্যান রাইটস ফাউন্ডেশন পিস এ্যাওয়ার্ড পেলেন বাগমারা প্রেসক্লাবে সভাপতি
-
১৭ আগস্ট, ২০২১, ৬:৫৪ অপরাহ্ন
রাজশাহী নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত
-
৯ জুন, ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন
রাজশাহীতে গভীর রাতে পুকুর খনন, সাংবাদিকের উপর হামলা, থানা পুলিশ ম্যানেজ
-
১৭ এপ্রিল, ২০২১, ২:১৩ অপরাহ্ন
পুলিশি বাধায় রাস্তায় নামাজ পড়ে প্রতিবাদ
-
২১ অক্টোবর, ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
চন্দ্রিমা স্পোর্টিং ক্লাব 2.0 নাইট টুর্নামেন্টের উদ্বোধন
