রাজশাহী ব্যুরো: উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটির (২০২৬-২০২৭) সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) রাজশাহীর বিনোদপুরস্থ বিহাস মোড়ের মানবাধিকার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে— ‘ব্যবসা নয় সংগঠন, নেতা নয় সহযোদ্ধা’। সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে পাশে থাকার প্রত্যয় নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
৪৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা এবং মহাসচিব মো. ছগীর আহমেদের দিক-নির্দেশনায় অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য মো. আরিফুল ইসলাম। সম্মেলনে মো. সাইফুল ইসলাম বুলবুল-কে সভাপতি এবং এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল-কে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় কমিটি (২০২৬-২০২৭) ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মাসুদ আলী (পুলক) — উপদেষ্টা, বিএমএসএস রাজশাহী বিভাগ ও রাজশাহী প্রতিনিধি, দৈনিক সময়ের কাগজ। মো. খালেদ মাহমুদ সুজন — উপদেষ্টা, বিএমএসএস রাজশাহী বিভাগ ও সম্পাদক, দৈনিক সংবাদ ভূমি, মো. নাসিম উদ্দিন — রাজশাহী বিভাগীয় সভাপতি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, মো. রমজান আলী সরদার — প্রতিনিধি, বাগমারা চ্যানেল।
আলমগীর কায়সার রাসেল — পরিচালক, নতুন ভুবন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও নবনির্বাচিত সভাপতিসহ অন্যান্যদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন মুক্তার-কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথি মেহেদী হাসান শ্যামল বলেন,
“সাংবাদিকতা একটি মহান পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে।”
বিশেষ অতিথি মাসুদ আলী (পুলক) বলেন,
“পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের এই সংগঠন বিএমএসএস সবসময় নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে। আগামীতে এই নতুন কমিটি আরও শক্তিশালী ও বেগবান হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।”
সভাপতির বক্তব্যে মো. আরিফুল ইসলাম বলেন,
“তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিএমএসএস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের ঐক্য, সততা ও দায়িত্বশীলতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অন্যান্য বিশেষ অতিথিবৃন্দও তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ, মানবাধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— মো. মনিরুল ইসলাম (ডেনাইট সংবাদ), মো. রাজু আহমেদ (সহ-সম্পাদক, দৈনিক অভিযোগ বার্তা ও দুর্গাপুর উপজেলা প্রতিনিধি, কালবেলা), মো. জাহাঙ্গীর আলম মিলন, মো. ইব্রাহিম পারভেজ, মো. রুবেল হাসান এবং মো. আলমগীর হোসেনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন, পেশাগত উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে এক প্রাণবন্ত মতবিনিময় ও মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

