রাজশাহী প্রতিনিধি: যৌতুকের দাবিতে স্ত্রীকে চাবুক দিয়ে নির্মমভাবে নির্যাতন এবং নিজের বাবাকে ‘নমরুদ’ বলে তিরস্কার করার অভিযোগে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ মোসাঃ হীরা ইয়াসমিন (৩২) বাদী হয়ে শুক্রবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে বোয়ালিয়া মডেল থানায় এই এজাহারটি দায়ের করেন। […]
