নিজস্ব প্রতিনিধি: রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সামাদ খান সভাপতি ও আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আবদুল জাবীদ অপু চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে কাবিল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আজম খান, অর্থ-সম্পাদক পদে মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন ও নির্বাহী সদস্য পদে রাশেদুর রহমান রাসেল বিজয়ী হয়েছেন।
এদিকে নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম সাজু ও সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

