নতুন এ ভিসা আবেদন কেন্দ্রটি হবে ‘মডেল ভিসা কেন্দ্র’।

আভা ডেস্ক : এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে আজ চালু হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার। শপিংমলের গ্রাউন্ড মাইনাস-১ (বেজমেন্ট বি-১) দক্ষিণ কোর্টে এ ভিসা সেন্টারটি বেলা ১১টায় উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এটি উদ্বোধনসহ কয়েকটি উপলক্ষ ঘিরে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার ঢাকায় এসেছেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, প্রায় সাড়ে ১৮ হাজার বর্গফুট স্থানজুড়ে নতুন এ সেন্টারে একই সময়ে ৭০০ লোক অবস্থান করতে পারবেন। ৪৮টি কাউন্টারে ভিসাপ্রত্যাশীদের সেবা দেয়া হবে। প্রতিদিন অন্তত ৬ হাজার ব্যক্তি পাসপোর্ট জমা দিতে পারবেন।

সূত্র বলছে, নতুন এ ভিসা আবেদন কেন্দ্রটি হবে ‘মডেল ভিসা কেন্দ্র’। সুপরিসর এ কেন্দ্রে থাকছে কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন ভেন্ডিং মেশিন (প্রতীক্ষা সময় নির্দেশিত হবে), আরামদায়ক বসার ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষা করার স্থান, কফি ও কোমল পানীয় ভেন্ডিং মেশিন ও খাবার সুবিধা। জ্যেষ্ঠ নাগরিক, নারী, মুক্তিযোদ্ধা ও ব্যবসা ভিসা আবেদনের জন্য আলাদা কাউন্টার থাকছে। একটি বিশেষ সহায়তা ডেস্ক এবং প্রিন্টিং, ফটোকপি ইত্যাদি সেবার জন্যও থাকছে বিশেষ কাউন্টার।

সূত্রমতে, মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্র রোববার থেকে যমুনা ফিউচার পার্ক কেন্দ্রে প্রতিস্থাপিত হবে। গুলশান ও মিরপুর রোড ভিসা আবেদন কেন্দ্র ৩১ আগস্টের মধ্যে স্থানান্তরিত হবে এখানে। এরপর থেকে ঢাকায় এটিই হবে একমাত্র ভিসা আবেদন কেন্দ্র। পূর্বনির্ধারিত সাক্ষাৎকারসূচি (ই-টোকেন) ছাড়াই এখানে ভিসার আবেদন করতে পারবেন ভিসাপ্রত্যাশীরা।

যমুনা ফিউচার পার্ক সর্বাধুনিক, কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ও সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত শপিংমল। এর মধ্যে এ ভিসা সেন্টার চালু হওয়ার খবরে ভিসাপ্রত্যাশীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এতদিন রাজধানীর ভিসাপ্রত্যাশীরা রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে নানা দুর্ভোগের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ভিসা সেন্টারগুলোর বাইরে লাইনে দাঁড়িয়ে আবেদন জমা ও পাসপোর্ট সংগ্রহ করে আসছিলেন। এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এখন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের অ্যাটাশে কর্মকর্তা রঞ্জন মণ্ডল শুক্রবার যুগান্তরকে জানান, শনিবার (আজ) বেলা সাড়ে ১১টায় দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নতুন এ ভিসা সেন্টার উদ্বোধন করবেন। বিশ্বের তৃতীয় ও এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে এ ভিসা সেন্টারটির উদ্বোধন হওয়ায় আমরা যেমন আনন্দিত, তেমনি ভিসাপ্রত্যাশীরাও আনন্দিত। আমরা সাধারণ লোকজনকে অত্যাধুনিক এ শপিংমলে আরও বেশি ও আরামদায়ক সেবা দিতে পারব। নতুন এ ভিসা কেন্দ্রে ঢাকায় বিদ্যমান ভিসা আবেদন কেন্দ্রগুলো প্রতিস্থাপিত হবে। একই সঙ্গে ভারতীয় ভিসা আবেদন জমা দেয়ার জন্য বিদ্যমান ই-টোকেন ব্যবস্থাও প্রত্যাহার করা হবে।

কর্তৃপক্ষ বলছে, ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সমন্বিত করা এবং ভারত-বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক শক্তিশালী করার জন্য ভারতীয় হাইকমিশনের অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন এ কেন্দ্র। এটি বাস্তবায়ন করা হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায়। শুক্রবার এ ভিসা সেন্টার ঘুরে দেখা গেছে, কাউন্টার ও বসার স্থান প্রস্তুত। সেগুলোয় চলছে শেষ মুহূর্তের কাজ। সাঁটানো হচ্ছে ভারতের ঐতিহাসিক ও আকর্ষণীয় স্থানের ছবি, নানা নির্দেশনাসংবলিত স্টিকার। বিভিন্ন স্থান থেকে বহু দর্শনার্থীও সেন্টারটি ঘুরে দেখছেন। শুক্রবার গুলশান থেকে আসা সৈয়দ জহিরুল ইসলাম ও পিংকি ইসলাম দম্পতি সেন্টারটি দেখছিলেন। যুগান্তরকে জহিরুল ইসলাম বলেন, এর চেয়ে আধুনিক ভিসা সেন্টার হতে পারে না। যমুনা ফিউচার পার্ক আমাদের গর্ব, অহংকার। বিশ্বে পরিচিত এ শপিংমলে রাজধানীর সব কটি ভারতীয় ভিসা সেন্টার স্থানান্তরের সিদ্ধান্ত সত্যিই অতুলনীয়। তিনি আরও বলেন, বেশ কয়েকবার রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে ভিসা সংগ্রহ করেছি। জীবনের ঝুঁকি নিয়ে ভিসা সেন্টারগুলোর সামনে, রাস্তার পাশে দাঁড়িয়ে থেকেছি। নতুন এ ভিসা সেন্টার উদ্বোধন হলে সেসব কষ্ট মানুষ শুধু ‘গল্প’ হিসেবেই মনে রাখবে।

মিরপুর রোডে (শ্যামলী) ভিসা সেন্টার থেকে কয়েকবার ভিসা নিয়েছেন রাজধানীর চানখাঁরপুলের ব্যবসায়ী হারুন-অর-রশিদ। শুক্রবার নতুন এ সেন্টারটি দেখতে এসে জানান, যমুনা ফিউচার পার্কে ঢুকলেই শরীর-মন শীতল হয়ে যায়। এমন একটা শপিংমলে রাজধানীর সব কটি ভারতীয় ভিসা সেন্টার স্থানান্তর হচ্ছে- এটা ভারতীয় ভিসাপ্রত্যাশীদের জন্য খুশির সংবাদ।
যুগান্তর

Next Post

আগামী ২২ জুলাই বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে মেসির।

শনি জুলাই ১৪ , ২০১৮
আভা ডেস্ক : ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনের জন্য চলতি মাসের ২২ জুলাই বাংলাদেশে আশার কথা রয়েছে লিওনেলি মেসির। বাংলাদেশ সফরে আর্জেন্টিনা সুপারস্টার সুবিধাবঞ্চিত শিশু, নাকি রোহিঙ্গা শিশুদের নিয়ে কাজ করবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এর আগে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিলেন বার্সেলোনার এই সুপারস্টার। ২০১১ সালের […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links