মোঃ মুকুল হোসেন, রাজশাহীঃ রাজশাহী পবা উপজেলার হরিপুর ভাটাপাড়া জামেমসজিদে ইফতার ও দোআ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ মে হরিপুর ভাটাপাড়া যুব সমাজের আয়োজনে উক্ত দোআ অনুষ্ঠানে দুইশতাধিক লোক উপস্হিত হয়। ইফতার ও দোআর মূল বিষয় ছিলো হরিপুর ভাটাপাড়া গ্রামের মোঃ শাহজাহান আলী ভোলা (ঘোষ) এর ছেলে মোঃ হাবিবুর রহমান হাবিব (হাবু ড্রাইভার) এর রূহের মাগফিরাত কামনা। উল্লেখ্য হাবু গত ১১মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি টিটিসি কলেজ অধ্যক্ষের গাড়ী চালাতেন। তার অকাল মৃত্যুতে হরিপুরবাসী শোক প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় হরিপুর ভাটাপাড়া যুবসমাজ এক সন্তানের জনক মোঃ হাবিবুর রহমান হাবিব (হাবু ড্রাইভার) এর জন্য ইফতার ও দোআ অনুষ্ঠানের ব্যবস্থা করেন। দুইশতাধিক লোকের উপস্থিতে ছিলেন আলহাজ্ব হাফেজ আতাউর রহমান, মাওলানা আব্দুল হালিম,মাওলানা মতিউর রহমান, হাফেজ আবু সাঈদ, মসজিদ কমিটির সভাপতি মোঃ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মোঃ হাশিমুদ্দীন মন্ডল, যুব সমাজের মধ্যে মোঃ হুমায়ন কবির,মোঃ জুয়েল রানা, মোঃ শরিফুল ইসলাম হিরু,মোঃ মেসবাহ, মোঃ সোহেল রানা,মোঃ আরমান আলী,মোঃ মানিক, মোঃ সামিউল হক সহ অনেকেই।ইফতার শেষে মরহুমের জন্য দোআর পাশাপাশি সবাই মহান রবের কাছে হাত তুলে কান্নাকাটি করেন করোনাভাইরাস হতে মুক্তি লাভের আশায়
Next Post
রাসিক মেয়র লিটনের হাতে নগদ অর্থ অনুদান দিলেন বাংলার জনপদের আরিফুল ।
মঙ্গল মে ১৯ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে নগদ অর্থ অনুদান দিয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার জনপদের হেড অব আইটি আরিফুর রহমান। সোমবার সন্ধ্যায় নগর ভবনে মেয়রের হাতে ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের […]

এই রকম আরও খবর
-
২০ সেপ্টেম্বর, ২০২০, ৬:৫১ অপরাহ্ন
ভূতুরে বিদ্যুৎ বিলের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত ।
-
২৫ আগস্ট, ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
বন্যার্তদের ১দিনের বেতন দিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণ
-
২১ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা-২০২২ উদ্বোধন
-
১৪ নভেম্বর, ২০২০, ৯:৪৭ অপরাহ্ন
ফাইনাল ম্যাচে টাইটানকে হারিয়ে চ্যাম্পিয়ন কিংস ইলেভেন সিল্কসিটি।
-
৪ আগস্ট, ২০২২, ৭:১৫ অপরাহ্ন
নন্দীগ্রামে গাঁজা ও চুরি মামলায় এবং পরোয়ানা মূলে গ্রেফতার-৪
-
২ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৫ অপরাহ্ন
৩৬ ঘন্টায় বগুড়ায় মদ্যপানে মৃতের সংখ্যা- ১০
