নিজস্ব প্রতিনিধিঃ ৩০ ডিসেম্বর কালো দিবস ও ভোট ডাকাতির এক বছর দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাম গণতান্ত্রিক জোট রাজশাহী শাখা। আজ সোমবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এসময় বক্তারা বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর এখন নজিরবিহীন ভোট ডাকাতি ভোট জালিয়াতির মধ্য […]
আভা ডেস্কঃ ইরাক ও সিরিয়ায় ইরানঘনিষ্ঠ আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র অন্তত বাহিনীর ৫টি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় চালানো এ হামলায় অন্তত ২৫ জন নিহত ও ৫১ জন আহত হয়েছে। রোববার শেষ বেলায় হাশদ আশ-শাবি বাহিনীর ৪৫ ও ৪৬ নম্বর ব্রিগেডের ওপর ড্রোন ব্যবহার করে […]
আভা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের ওই বাড়িতে আগুন লাগার পরই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তারক্ষীরা। এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার […]
আভা ডেস্কঃ কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা বিরোধী অভিযানে গিয়ে সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের দুই সদস্য। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- র্যাব সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন। কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ […]
নিজস্ব প্রতিনিধিঃ ৩০ ডিসেম্বর গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে রাজশাহী মহানগর আওয়ামীলীগ। আজ সোমবার সন্ধ্যা ৬টায় এ উপলক্ষে কুমারপাড়ার দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামীলীগের ব্যানারে আনন্দ মিছিলে নেতৃত্ব দেন, […]
আভা ডেস্কঃ রংপুরের হারাগাছে পোশাক শ্রমিক সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত মূল হোতা ডেকোরেটর ব্যবসায়ী বন্ধু লিয়নকে দিনাজপুরের পার্বতীপুর থেকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লিয়ন কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই নিউ কসাইটারী গ্রামের মহির […]
নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, দেশের ৯৯ভাগ মানুষকে এই সরকার অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছে। দেশ এখন তলাবিহিন ঝুড়িতে পরিণত হয়েছে। বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে গেছে। দেশ থেকে জনশক্তি রপ্তানী অর্ধেকের থেকেও কমে এসেছে। এর কারন হচ্ছে দেশে এখন কোন প্রকার গণতন্ত্র নাই। ২০১৮ সালে ২৯ […]
গাইবান্ধা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিনটিকে ‘কালো দিবস’ আখ্যায়িত করে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী কালো পতাকা মিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ ৩০ ডিসেম্বর সোমবার গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে জেলা শহরে কালো পতাকা মিছিল বের করা হয়। শহরের ১নং রেল গেইট থেকে কালো পতাকা মিছিল বের […]
নিজস্ব প্রতিনিধিঃ তানোরের কালীগঞ্জ এলাকায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী জেলা পুলিশ। আজ সোমবার রাত আটটার দিকে এসব বিতরণ করা হয়। ওই এলাকার দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাধারণ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) […]
আভা ডেস্কঃ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘জনগণের সেবা করার সুযোগ চেয়ে আপনারা হাতজোড় করে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। তাই সৎ পথে থেকে সেই দায়িত্ব পালন ও সংবিধান রক্ষার দায়িত্বও আপনাদের।’ সাতক্ষীরা প্রেস ক্লাবে সোমবার বিকালে বেসরকারি সংস্থা ‘উত্তরণ’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। […]
