আভা ডেস্কঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে শুক্রবার বিকেলে নগরভবনে মেয়র দপ্তরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাজশাহীর বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন। সভায় ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী […]
আভা ডেস্কঃ রাজশাহীতে জুয়া খেলার সময় নয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর খড়বোনা নদীরধার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত নয়জন হলেন- ওয়াসিউল আলম ওরফে সনেট (৩৯), সোহাগ হোসেন ওরফে মেরাজুল (২৫), একেএম […]
আভা ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লির আদালত কক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনায় তিন জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। শুক্রবার দিল্লির কুখ্যাত দুষ্কৃতিকারী জিতেন্দ্র গোগিকে উত্তর দিল্লির রোহিনিতে আদালতে আনা হয়েছিল। তাকে হত্যা করতে বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতিকারীরা আইনজীবীদের পোশাক পরে আদালত কক্ষে প্রবেশ করে। দুষ্কৃতিকারীদের […]
আভা ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন, নওগাঁর একজন এবং পাবনার একজন […]
আভা ডেস্কঃ জাতিসংঘ শান্তিরক্ষায় অসামান্য অবদান ও উঁচুমানের পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (MINUSMA) মিশনে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন। MINUSMA সদর দপ্তরে গত ২১ সেপ্টেম্বর এ পদক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত […]
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২৪শে সেপ্টেম্বর নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামে মানসিক প্রতিবন্ধী ভাই মোকছেদ আলী (২৪) এর লাঠির আঘাতে বড় বোন আজমী আরা মৃত্যুবরণ করেছে। এ ঘটনার পর মানসিক প্রতিবন্ধী ভাই মোকছেদ আলীকে বাড়িতেই শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। নিহত আজমি আরা বীরপলি গ্রামের মৃত […]
আভা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইমরুল কায়েস নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা। ইমরুল কায়েস গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইমরুল […]
আভা ডেস্কঃ সাতক্ষীরার দেবহাটায় পূর্ণিমা (১৫) নামের দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাতভর নিখোঁজ ছিল সে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় তারক মন্ডল নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ির সবজি বাগানে তার বিবস্ত্র লাশ […]
আভা ডেস্কঃ ঢাকা থেকে জামালপুর-দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতের হামলায় দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশন ছেড়ে আসার কিছুক্ষণের মধ্যে এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মিতালী বাজার এলাকার বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে নাহিদ (৪০) এবং এক অজ্ঞাতপরিচয় পুরুষ […]
আভা ডেস্কঃ যেসব জনপ্রতিনিধি বিভিন্ন ধরনের অপকর্মে যুক্ত হয়েছেন, মাদক, সন্ত্রাসের সাথে জড়িত- তাদের আগামীতে যেকোনো পর্যায়ের নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখতে […]
