পুঠিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে চলমান এলজিইডির রাস্তার কাজ! 

শাহাদত হোসেন, রাজশাহী:

পুঠিয়ায় স্থানীয় সরকার প্রকৌশলীর রাস্তা পুনঃসস্কার কাজ অতি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভালুকগাছি ইউনিয়নের চকদমাদি হতে চকপাড়া পর্যন্ত রাস্তাটি ২৫-২৬ অর্থ বছরে শুরু হয়েছে। এই ১.৭ মিটার প্রায় দুই কিলোমিটার রাস্তার পুনঃসস্কার কাজের ব্যয় ধরা হয়েছে ৯২ লাখ ৯১ হাজার ৯৭৯ টাকা। কাজটি করছেন মেসার্স মাবিয়া ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ইতোমধ্যে এই কাজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। শুধু এটাই না আরো কয়েকটি রাস্তার একই অবস্থা, কিন্তু ঠিকাদারা তড়িঘড়ি করে জুনের ভেতর রাস্তার কাজ সম্পন্ন না করে টাকা ওঠানোর জন্য, এলজিইডি অফিসে চেষ্টা করছে বলে অফিসের একটি সূত্রে জানা গিয়েছে।

জুয়েল রানা নামের রাস্তার পাশে থাকা ভবনে কাজ করা রাজমিস্ত্রি বলেন, আমরা যে ইট দিয়ে ভবনে কাজ করছি। এর চেয়ে অতিম্নমানের ইট রাস্তায় ব্যবহার করা হচ্ছে।

ভ্যানচালক আব্দুল খালেক বলেন, আমার সাধারণ জ্ঞানেই ধরা পড়ছে রাস্তার দুই পাশে আগে যে ইট ব্যবহার করে রাস্তার আকৃতি ঠিক করে রাখা হয়ে ছিল। তার চেয়ে খারাপ ইট বর্তমানে ঠিকাদার রাস্তায় দিচ্ছেন।
খালি তাই না রাস্তায় যে বালু দেওয়ার কথা আছে। তা না দিয়ে রাস্তার ব্যবহার হওয়া এবং আশেপাশে থাকা শুকনা মাটি এনে রাস্তায় দিয়েছে।

আনোয়ার হোসেন নামের স্থানীয় এলাকাবাসী বলেন,  এই নিয়ে ঠিকাদারদের লোকদের সঙ্গে এলাকাবাসীর কথাকাটাকাটি পর্যন্ত হয়েছে। তারপরও ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্টানের প্রোঃ মোস্তাফিজুর রহমান কাজের শেষ হওয়ার ব্যাপারে বলেন, বিভিন্ন কারণে কাজের মেয়াদ শেষ হয়েছে। রাস্তার পুরাতন ইট যদি ভালো হয় তা হলে ব্যবহার করা যাবে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্বপ্রাপ্ত) মুসলেহা ইসলামকে মেয়াদ শেষ হওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, কাজের নিয়মনুযায়ী ঠিকাদার সঠিক সময়ের ভেতর কাজ না করতে পারলে আমাদের নিকট আবেদন করতে পাড়বেন। এরপর কাজের শর্ত অনুযায়ী তাকে ভর্তুকি দিয়ে কাজ করতে হবে।

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links