সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ১১জন। জেদ্দার মোহাম্মদী এলাকায় এ দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের কারও পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ছয় জন নিহতের তথ্য পেয়েছি। স্থানীয় সময় বুধবার সকালে এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি জানান, আমাদের বাংলাদেশি শ্রমিক বন্ধুদের একটি গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। সেখানে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক ছিলেন।
মোবারক হোসেন নামে জেদ্দা প্রবাসী এক বাংলাদেশি জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি কারখানায় চাকরি করতেন। কারখানায় কাজে যাওয়ার জন্য সবাই একটি মিনিবাসে ওঠেন। মিনিবাসের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
যুগান্তর
Next Post
তিস্তা নদী তীরবর্তী ১৪টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে।
বুধ জুলাই ৪ , ২০১৮
আভা ডেস্ক : উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় গত দুই দিনে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদী তীরবর্তী ১৪টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে উপজেলার পাঁচটি ইউনিয়নের পাঁচ শ পরিবারের প্রায় দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেই সঙ্গে সড়ক ও কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কয়েকটি গ্রামের। আজ বুধবার […]
এই রকম আরও খবর
-
২০ মে, ২০১৯, ১১:৪৬ পূর্বাহ্ন
সরকারী কর্মচারীদের বেতন ২৮ মে।
-
১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৩ অপরাহ্ন
১৯৭১ সালের এই দিনে শক্রমুক্ত হয় রাজশাহী । আজ রাজশাহী হানাদার মুক্ত দিবস ।
-
১৫ জুলাই, ২০১৮, ৩:৩১ পূর্বাহ্ন
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমির মক পুলিশ স্টেশন উদ্বোধন করেছেন
-
৬ অক্টোবর, ২০১৮, ৫:৫৫ অপরাহ্ন
মন্ত্রিপরিষদ সচিবের সিদ্ধান্ত, মানিনা, মানব না’ ‘পাহাড় কি সমতলে, লড়াই হবে সমানতালে
-
২৭ আগস্ট, ২০১৮, ৩:১৭ পূর্বাহ্ন
বিজিবি এবং বিএসএফের মধ্যে রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হয়।
-
২৪ জুলাই, ২০১৮, ৪:৪৪ পূর্বাহ্ন
পাঞ্জাবের আরেক শহরে সমাবেশ করে ইমরানের দলের পিটিআই। রাজধানীর ভোটের মঞ্চে ব্যান্ড-ডিজে
