আভা ডেস্কঃ দেশে করোনায় আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের। বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়রের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা, দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও হেরোইন, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে অভিযান চালিয়ে মেয়রের স্ত্রী জেসমিন আকতার ও দুই ভাতিজাকে আটক করে পুলিশ। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের […]
সাগর নোমাণী, রাজশাহীঃ রাজশাহীতে মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (আইএইচসিআরএফ) করোনাকালীন দূর্যোগে রাজশাহী নগরীতে দুস্থদের মাঝে ৪র্থ দিনের মত খাবার বিতরণ করেছে। বুধবার দুপুরে (৭ জুলাই) রাজশাহী অনুরাগ কমিউনিটি সেন্টার এলাকায় থেকে আরাম্ভ করে রাজশাহী ভদ্রার লেগ চত্বরে ২৫০ জন পথশিশু ও দুস্থ মানুষের মাঝে রান্না করা […]
নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় জমজ বোনের মৃত্যু হয়েছে। স্বর্ণা ও শম্পা নবাবগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরিবার জানায়, সোমবার (৫ জুলাই) রাতে শহরের কালীতলা মহল্লার একটি হোটেল থেকে মোগলাই ও পরোটা এনে খায় স্বর্ণা, শম্পা, তাদের মা সাবিনা ও খালাতো ভাই সিফাত। এরপরই অসুস্থ হয়ে পড়েন তারা। […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে অসহায়, গরিব দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আরএমপি’র খাদ্য সামগ্রী বিতরণ করলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মানবিক সহায়তার কার্যক্রমের অংশ হিসেবে আজ ৬ জুলাই ২০২১ বিকেল ৫ টায় স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় ২০০ জন অসহায়, গরিব দুঃস্থ […]
নিজস্ব প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড ১৯) এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন এর বিধি-নিষেধ কার্যকরভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ০৬/০৭/ ২১ তারিখ সকাল থেকেই রাজশাহী জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় তৎপরতার সাথে নিরলসভাবে কাজ […]
আভা ডেস্কঃ নাটোরে যুব মহিলা লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছ। আজ মঙ্গলবার সকালে কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক […]
আভা ডেস্কঃ মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৩৮০ ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। বিভিন্ন স্থানে এসব ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বেশকিছু ঘর ভেঙে পড়েছে। নির্মাণকাজে অনিয়মের অভিযোগে প্রশাসনের ৫ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসে (কোভিড-১৯) ক্ষতিগ্রস্ত আরো ৪২৫ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে রুয়েট মিলনায়তনে সামাজিক দূরত্ব মেনে মহানগরীর ২৯ নং ওয়ার্ডের মানুষের মাঝে এই উপহার বিতরণ […]
আভা ডেস্কঃ ঈদের আগের তিন দিন কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৬ জুলাই) রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের আগে তিন দিন পশু আনা হবে। ১৭, ১৮ ও ১৯ জুলাই পশুগুলো আনা হবে। […]
