আভা ডেস্কঃ নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার শিবরামপুর এলাকায় সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ৫৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। তার বাড়ি মহাদেবপুর সদরের ডাকবাংলো এলাকায়। তিনি নওগাঁ […]
আভা ডেস্কঃ নতুন নির্বাচন কমিশনে আওয়ামী লীগ ঘরানার লোকজনই দায়িত্ব পাবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, এখন যা হচ্ছে সেটি তার আগের রিহার্সাল মাত্র। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকীতে সোমবার বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন […]
আভা ডেস্কঃ সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলায় দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি। আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানায়। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট গতকাল রোববার জানায়, হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দেশটির (সৌদি) জাযানের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় আঘাত হানে। ক্ষেপণাস্ত্র […]
আভা ডেস্কঃ রাজশাহী নগরীতে ‘ধর্ষণের শিকার’ হওয়ায় মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থীকে বের করে দেয়ার ঘটনা তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা ও জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিনকে রোববার তদন্তের এই দায়িত্ব দেয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত […]
আভা ডেস্কঃ করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের মধ্যে ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের হার পাওয়া গেলে দুই বছরের রেকর্ডের কাছাকাছি। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত যত নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ৩২ দশমিক ৩৭ শতাংশ নমুনায় ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। দেশের ইতিহাসে পরীক্ষার বিপরীতে সর্বোচ্চ সংক্রমণের হার ছিল ৩২ […]
নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের সঙ্গে ভুটভুটির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-হাজীর মোড়ে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মেহের আলী (৫০), আলীনগর-ভূতপুকুর এলাকার মৃত গরিবুল্লাহর ছেলে ফুলচান আলী ও সদর উপজেলার […]
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খোরশেদ আলম রাসেল (৩০) নামে একজন পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। ২৪ জানুয়ারি (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার শেষ সীমানা বাঁশের ব্রিজ নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল হোসেন নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের দাঁত মানিকা […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীসহ উত্তরাঞ্চলে জেকে বসছে শীত। এই শীতে অসহায় হয়ে পড়েছে আপামর জনগণ। শীত নিবারনের সামর্থ নেই অনেকের। প্রচন্ড শীতে অনেক কষ্ট করে মাদ্রাসায় কোরআন শিক্ষা করে চলেছেন শিক্ষার্থীরা। এই শীতে জুবুথুবু কোরানের হাফেজ ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাগমারার এমপি ইঞ্জিঃ এনামুল হক। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত […]
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনা করে বাংলাদেশ কৃষক লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে আজ রবিবার বাদ আসর কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে […]
আভা ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ৮৫ দিন গণপরিবহন বন্ধ থাকার পরও ২০২১ সালে দেশে ৫ হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮০৯ জন নিহত হয়েছে। সে সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ হাজার ৩৯ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি রোববার বার্ষিক সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। সড়ক […]
