আভা ডেস্কঃ স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল কয়েকটি স্বাস্থ্যকর অভ্যাসের অতিরিক্ত অনুশীলনের ক্ষতিকর দিক সম্পর্কে। অতি মাত্রায় ভিটামিন সেবন: প্রতিদিন ‘মাল্টিভিটামিন’ ওষুধ সেবন আদৌ কতটুকু প্রয়োজন তা নিয়ে বিতর্ক রয়েছে এখনও। এদের মধ্যে শক্তিশালী ভিটামিন ওষুধগুলো আবার হিতে বিপরীত ঘটাতে পারে। বিশেষজ্ঞরা বলেন, “দৈনিক চাহিদার চারগুন বেশি […]
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে বালুবাহী ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মামুন (২৫)। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পথচারী মামুন নিহত হন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার চান্দাই-রাজাপুর সড়কের সৈয়দ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত মামুন […]
আভা ডেস্কঃ ফেসবুকে বিপজ্জনক অনলাইন কন্টেন্ট বন্ধের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আরো কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ। তিনি বলেছেন, কোন বক্তব্য ‘আইনসম্মত ও বৈধ’ কিনা সেটি বিচার করা ফেসবুকের মত কোন প্রতিষ্ঠানের কাজ হতে পারে না। তবে একই সঙ্গে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে অতিরিক্ত কড়াকড়ি করা হলে সেটি […]
ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি ফ্লাইট নামতে পারেনি। ফ্লাইটগুলো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে গেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত শাহ আমানতে ভিজিবিলিটি ছিলো ৬০০ মিটার। প্লেন নামানোর জন্য কমপক্ষে যা দরকার ৮০০ মিটার। বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মাহমুদ আকতার হোসেন বলেন, সকালে দোহা থেকে […]
আভা ডেস্কঃ প্রেম দিবসেই স্ত্রীর উপর রেগে গেলেন বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। স্ত্রী হয়ে এমনটা যে কেউ করতে পারে তা বোধহয় ধারণাই করতে পারেননি অক্ষয়। কী হয়েছে? শুক্রবার ভ্যালেন্টাইন্স ডে তে সারা বিশ্ব যখন মজেছে প্রেমে, ঠিক তখনই টুইঙ্কেল শেয়ার করলেন এমন কিছু কথা যা শুনলে আপনিও অবাক […]
আভা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এত দীর্ঘ সময় ধরে তাঁর সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পারাটা এক বিরাট অর্জন’। শনিবার রাতে গণভবনে সংসদীয় বোর্ড […]
আভা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, চীনে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে। শনিবার বিকালে সিলেটের মানিকপীর টিলা এলাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইএস বধূ শামীমা বেগমকে বাংলাদেশ গ্রহণ করবে না। মানিকপীর টিলা এলাকার […]
আভা ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ শিরোপাজয়ী দলের ক্রিকেটারদের ২০২৩ বিশ্বকাপের জন্য পরিচর্যা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের পরবর্তী স্কোয়াড আগামী চার মাসের মধ্যে প্রস্তুত করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। সেই লক্ষ্যে ৩০-৩৫ জনকে বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন খালেদ […]
আভা ডেস্কঃ শ্রীলংকার আর্মি চিফ লেফটেন্যান্ট জেনারেল শাভেন্দ্র সিলভার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘন এবং ২০০৯ সালের গৃহযুদ্ধে নির্বিচার হত্যাকাণ্ড চালানোর অভিযোগে তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ ও অন্যান্য সংগঠনগুলো সিলভার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ […]
আভা ডেস্কঃ ধর্ম মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলামকে সভাপতি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে রংপুর বিভাগ সমিতি, ঢাকার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সাভারের মিলিটারি ডেইরি ফার্মে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বিদায়ী কমিটির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব মাহফুজুর […]
