বিশেষ প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেলকে সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম’ (RPSF)।

নগরীর PEW ট্রেনিং সেন্টারে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RPSF রাজশাহী জেলার আহ্বায়ক, DEAB রাজশাহী জেলার সহ-সভাপতি ও IDEB-এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রকৌ. নুরুজ্জামান নূর; RPSF রাজশাহী জেলার সদস্য সচিব, DEAB-এর সহ-সভাপতি ও BMDA ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌ. মো. শামসুল আলম সোহেল; PEW ট্রেনিং সেন্টারের পরিচালক, DEAB-এর সাংগঠনিক সম্পাদক ও IDEB-এর নির্বাহী সদস্য প্রকৌ. মো. জাহিদ হোসেন; IDEB-এর সদস্য সচিব প্রকৌ. আহসান হাবিব; BMDA ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌ. মো. রাহাত পারভেজ; PEW ট্রেনিং সেন্টারের পরিচালক ও DEAB-এর চাকরি বিষয়ক সম্পাদক প্রকৌ. মো. শাহজালাল বাবু; এবং PGCB-এর সভাপতি প্রকৌ. মো. গোফিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন IDEB-এর সাংগঠনিক সম্পাদক, ভোকেশনাল শিক্ষক সমিতির আহ্বায়ক ও DEAB-এর সহ-সভাপতি প্রকৌ. মো. নাজমুল হক; জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রকৌ. মোহাম্মদ শাহিনুল হক; RPSF-এর সহ-প্রচার সম্পাদক ও DEAB সদস্য প্রকৌ. হেলালুজ্জামান সরকার; BMDA আঞ্চলিক কমিটি ও IDEB পবা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌ. মো. আবুল কাশেম; নেসকো ডিপ্রকৌশ-এর সিনিয়র সহ-সভাপতি প্রকৌ. রাজিব হাসান; DEAB সদস্য প্রকৌ. আবদুল্লাহ খান; জিয়া পরিষদ টেলিটকের যুগ্ম সদস্য সচিব প্রকৌ. নাঈম হায়দার এবং ল্যান্ড হাউজের পরিচালক প্রকৌ. জিহাদ হোসেন রকি।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও সংহতি প্রকাশ করেন RPSF কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌ. রাজিবুর রহমান, প্রকৌ. আশরাফুজ্জামান, প্রকৌ. আব্দুল হালিম, প্রকৌ. সৈয়দ আবু হাসনাত, প্রকৌ. মো. আনোয়ারুজ্জামান, প্রকৌ. মোঃ মোছলে উদ্দিন প্রাঙ্গন, প্রকৌ. তৌহিদুল ইসলাম, প্রকৌ. মো. সাইদুজ্জামান সুমন, প্রকৌ. রফিকুল ইসলাম রফিক, প্রকৌ. মোঃ রেজাউল কবির, প্রকৌ. মোঃ রাজিব হাসান, প্রকৌ. মোঃ নূরে আলম সিদ্দিকী এবং প্রকৌ. মো. নূর-এ-সায়েম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল আমাদের অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই তাঁর সাংগঠনিক কর্মতৎপরতা ও দায়িত্বশীলতা প্রশংসনীয়। তিনি যে দায়িত্বই পেয়েছেন, সততা ও নিষ্ঠার সাথে তা পালন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত অগ্রণী। RPSF সংগঠনের তিনি অন্যতম ধারক ও বাহক।”
সংবর্ধনার জবাবে ইঞ্জি. আরিফুজ্জামান সোহেল বলেন, “‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এবং ‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে RPSF নিরলসভাবে কাজ করে যাবে। ডিপ্লোমা প্রকৌশলীরাই দেশ গড়ার মূল হাতিয়ার। আত্মমর্যাদাশীল ও প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ গঠনে আমাদের দক্ষ ও দেশপ্রেমিক প্রকৌশলী গড়ে তুলতে হবে।”
সংগঠনের মূল লক্ষ্য তুলে ধরে তিনি আরও বলেন, “RPSF কোনো পদ-পদবি বা ভোগের জন্য তৈরি হয়নি, এটি ত্যাগের সংগঠন। পলিটেকনিক থেকে পাস করে শিক্ষার্থীরা যখন উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের জন্য ঢাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে দিকনির্দেশনাহীনতায় পড়ে, কিংবা বর্তমান শিক্ষার্থীরা কোনো উদ্ভাবনী প্রযুক্তি নির্মাণ ও বিপদে সহযোগিতার প্রয়োজনবোধ করে—তখনই RPSF তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আগামীতেও পলিটেকনিক শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে এই সংগঠন শক্ত হাতে পাশে থাকবে।”
অনুষ্ঠান আয়োজনের জন্য PEW ট্রেনিং সেন্টারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দক্ষ কারিগর তৈরির মাধ্যমে এই ধরনের প্রতিষ্ঠান দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবশেষে তিনি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
