নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে বেআইনি প্রবেশ, চাঁদা দাবি এবং প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিমকে (৩৭) প্রাণঘাতী হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২ নম্বর আসামী সুরুজ আলীকে (৩০) জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ ২৭ জুলাই (সোমবার) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এ (এমএম-৫) আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে, বিজ্ঞ বিচারক […]
