নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তর কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু। সভায় রাজশাহী মহানগরীর দক্ষিণ হতে উত্তরমুখী সমস্ত কালভার্ট পরিস্কার, প্রধান […]
রাবি প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিষয়ের কোড অন্তর্ভুক্ত করার দবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের শিক্ষার্থীরা। তবে তাদের আন্দোলনে সাড়া না পাওয়ায় বিভাগ পরিবর্তন করে ফলিত পরিসংখ্যানের দাবিতে আমরণ অনশন শুরু করেছে তারা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈমকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে নগরীর সিএন্ডবি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁদা না পেয়ে কোচিং সেন্টার ভাঙচুরের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে অপর আসামী আসাদকেও গ্রেফতার করেছে […]
নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুরে বিয়ের প্রলোভন দিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযুক্ত ধর্ষক রাজীব হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সে দুর্গাপুর সদরের আব্দুল বাকীর পুত্র। মঙ্গলবার বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানায় […]
নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১৭মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকি ও মুজিব বর্ষে সাজা মওকুফ ও মুক্তির আশায় বুক বেধেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০বছরেরও অধিক সময় ধরে বন্দি ১২৬ কয়েদি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এসব বন্দির সাজার মেয়াদ শেষ হওয়ায় পরিবারের পক্ষ থেকে মুক্তির আবেদন করা হয়। বন্দিদের পরিবারের আবেদনের […]
নিজস্ব প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল নির্মিত হবে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি এলাকায়। জেলা পরিষদের জমিতে এই ম্যুরাল নির্মাণ করবে রাজশাহী সিটি করপোরেশন। মঙ্গলবার দুপুরে এই স্থানটি পরিদর্শন করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও জেলা পরিষদ চেয়ারম্যান […]
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় অপহৃত এক স্কুল ছাত্রী (১৪) উদ্ধার ও অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে মনিরুল নামে এক স্কুল ছাত্রকে (১৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় থানায় একটি অপহরন মামলা দায়ের হয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছে। বাগমারা থানার পুলিশ জানায়, গত (২৪ ফ্রেব্রুয়ারী) সোমবার সকালে উপজেলার বসন্তপুর […]
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সর্বত্র বসন্তের আকাশে দেখা দিয়েছে কালো মেঘের ঘনঘটা ও হিমেল হাওয়া। তবে দুই একবার সূর্যের মুখ দেখা দিলেও বাকী সময় ঝড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাই জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। আজ মঙ্গলবার সকাল থেকে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়। বৈরী আবহাওয়ার কারণে রাস্তা-ঘাট ও […]
আভা ডেস্কঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৯ মাদকসেবীকে। ভ্রাম্যমাণ আদালত তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সোমবার রাতে বিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত মাদকসেবীদের মধ্যে রয়েছেন উপজেলার ধানঘরা গ্রামের মুক্তার […]
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় শ্রেণিকক্ষে ঢুকে এক শিক্ষককে পিটিয়ে আহত করেছেন আরেক শিক্ষক। মঙ্গলবার দুপুরে শহরের গোদারপাড়া এলাকায় জাহিদুর রহমান মহিলা কলেজে এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা কিছু সময় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়ক অবরোধ করলেও স্থানীয় পৌর কাউন্সিলর ও পুলিশের আশ্বাসে তারা শ্রেণিকক্ষে ফিরে যায়। ঘটনার সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা […]
