নিজস্ব প্রতিনিধিঃ আজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস। বাংলা ও ইংরেজি ক্যালেণ্ডারে তারিখে একই দিনে মিলেছে দিন দুটি। তাই উৎসবের কমতি নেই। বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে শহরজুড়ে আমেজ বিরাজ করছে। যেনো প্রকৃতি সেজেছে বসন্তের রূপে। যদিও আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি। ছুটির দিনে প্রিয়জনের সময় […]
কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না তা হবে না। নষ্ট প্রেমের গদিতে আগুন জ্বালো একসাথে। একসাথে পাঁচটি-দশটি প্রেম চলবে না চলবে না। প্রেমের নামে নষ্টামি চলবে না চলবে না। এমন শ্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। বিক্ষোভ মিছিলে তাদের মুখে বিভিন্ন স্লোগান শোনা যায়। […]
এক মিনিটে ধুমধাম ছিনতাই সারল তিন/চার জনের ছিনতাইকারী গ্রুপ। পদ্ধতিটিও ছিল বেশ নিখুঁত। ছিনতাই করার পর আবার নিমিষেই গায়েব তারা। প্রকাশ্যে শতশত মানুষের সামনে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শপিং কমপ্লেক্স সংলগ্ন মিনা বাজারের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার যুবকের নাম মোহাম্মদ হাসান। তিনি পটিয়া থেকে ডাক্তার দেখাতে শহরে […]
ইতালিয়ান কোপা দেল রে ফুটবলের সেমিফাইনালের প্রথম পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়িয়েছে জুভেন্টাস। এসি মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালিয়ান জায়ান্টরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মিলানের গিউসিপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলই সমান আধিপত্য দেখায়। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির […]
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসের হেলপার কর্তৃক লাঞ্ছনার শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।এ ঘটনার জেরে মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । পরে প্রক্টর ও প্রশাসনের নির্দেশে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা । বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজ জেলা যশোর থেকে গড়াই পরিবহনে […]
গাইবান্ধায় আয়াত খান (২২) নামে এক ভুয়া ডিবিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী) দিনগত রাত সাড়ে দশটার দিকে গাইবান্ধা শহরের পোষ্ট অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আয়াত শহরের মধ্যপাড়া এলাকার মিলু খানের ছেলে । স্থানীয়রা জানায়, ব্রীজ রোড এলাকার টুটুল কনফেকশনারী থেকে তানভীর নামে এক ছেলেকে ডিবি […]
নবপ্রবর্তিত বর্ষপঞ্জিতে গতকাল ছিল মাঘের শেষ দিন। তবে ষড়্ঋতুর এদেশে প্রতি বছরের মতো প্রকৃতিতে এসেছে ফাগুন। ক্যাম্পাস, সড়কমালা, পথঘাট, বইমেলা, পার্ক-উদ্যান-খোলা প্রাঙ্গণগুলোতে দেখা গেছে প্রাণোচ্ছ্বাসে ঋতুরাজ বসন্ত বরণের মুখরতা। বাসন্তীরাঙা বসন আর ফুলের শোভায় সেজে ঘর থেকে বেরিয়েছে তরুণ-তরুণীরা। তরুণীদের মাথায় ছিল গাঁদা ফুলের রিং। হলুদ শাড়ি। আমের মঞ্জরিত মুকুলে […]
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার আদেশ দেওয়া হয়। আইন ও বিচার বিভাগ ৪৩তম ব্যাচের […]
করোনা ভাইরাসের কারণে চীনের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ওপরে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে সে বিষয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বৃহস্পতিবার ঢাকায় এক সেমিনার শেষে সাংবাদিকদের কাছে বলেন, তারা দুঃশ্চিন্তার মধ্যে আছেন। মন্ত্রী বলেন, রপ্তানি ছাড়াও কাঁচামাল আমদানিসহ অন্যান্য আমদানির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তবে কি ধরনের […]
করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের মতো সিঙ্গাপুরের যাত্রীদেরও পৃথক ইমিগ্রেশন ও স্কিনিং করা হচ্ছে। সিঙ্গাপুরে দু’জন বাংলাদেশী নাগরিকের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ঢাকা-কলকাতা রুটে চালু মৈত্রী এক্সপ্রেস ট্রেনটিকেও স্কিনিংয়ে আওতায় আনা হয়েছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, […]
