নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত সরকার। শনিবার বেলা সাড়ে ১১ টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার দ্বিতীয় দিন রাজশাহী […]
জেলার সংবাদ
আভা ডেস্কঃ দিনাজপুরে পুলিশ পরিচয়ে পিকআপ ছিনতাইয়ের চেষ্টা করায় দুই যুবককে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ। শুক্রবার দুপুরে ওই দুই যুবককে আদালতে তোলা হয়। ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের উত্তর সুজাপুর এলাকায় রাত সাড়ে ৮টায় তাদের আটক করা হয়। ফুলবাড়ী থানার ওসি মো.আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আটক ৩২ […]
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত প্রশাসনিক চারতলা ভবন হস্তান্তরের আগেই এতে ফাটল দেখা দিয়েছে। নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত ভবনের বিমে এই ফাটল দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে আক্কেলপুর শহরে ওই কলেজ ভবনের নির্মাণকাজ শুরু হয়। নবনির্মিত প্রশাসনিক […]
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২৫শে ফেব্রুয়ারী নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে প্রথম অধিবেশনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। প্রথম অধিবেশনে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট ব্যবহার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৪ ফেব্রুয়ারি রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বেলা ১১.০০ টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার মোড়ে রাজশাহীর পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট ব্যবহার কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। […]
আভা ডেস্কঃ পরিস্কার-পরিচ্ছন্ন, সবুজ ও ফুলের মহানগরী রাজশাহী সিটি কর্পোরেশনের অর্জনে যোগ হচ্ছে আরো একটি পদক। পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় আবারো জাতীয় পরিবেশ পদক-২০২১-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘জাতীয় পরিবেশ পদক- ২০২১ প্রদান’ […]
আভা ডেস্কঃ বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে ৬ বছর আগে জয়পুরহাটে স্বামীকে হত্যা করার দায়ে স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দিনাজপুরের নিহত রহিম বাদশার স্ত্রী ২৭ বছরের আকলিমা খাতুন, শালগ্রামের ৩৪ বছরের সেলিম মিঞা ও গোপালপুর […]
আভা ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও থানায় বিভিন্ন তথ্য আসে। বাইসাইকেল গ্রাম পুলিশের কাজে গতি আনবে বলে তিনি উল্লেখ করেন । আজ […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যসহ ছয় দফা দাবিতে মৌন অবস্থান কর্মসূচি করেছে তরুণরা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঘন্টাব্যাপী রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রধান ফটাকের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়’ এ প্রত্যায়ে এগিয়ে চলা রাজশাহীর গবেষণাধর্মী তরুণ সংগঠন […]
নিজস্ব প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা-২০২২, রাজশাহী। ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি চার দিনব্যাপী এই সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষে রাজশাহীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বুধবার […]
