নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট ব্যবহার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল ২৪ ফেব্রুয়ারি রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বেলা ১১.০০ টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার মোড়ে রাজশাহীর পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট ব্যবহার কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন -ফেস্টুন উড়িয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম( বার)। অনুষ্ঠানে পুলিশ সুপার পুলিশ সদস্যদের মাঝে বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ করেন । ‘ দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের আইজিপি পুলিশ সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব, কাজের স্বচ্ছতা আরো বেশি গতিশীল করতে ও অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে বডি ওর্ন ক্যামেরা এবং উন্নত দেশের পুলিশ সদস্যদের মত ছোট ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও ফ্রি হ্যান্ডস কমিউনিকেশন সুবিধা বৃদ্ধির জন্য ট্যাকটিক্যাল বেল্ট এর ব্যবস্থা করেছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলা পুলিশে এই বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট ব্যবহার কার্যক্রম শুরু হলো। ছয় চেম্বারের আধুনিক এই ট্যাকটিক্যাল বেল্টে থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবল ব্যাটন, পানির বোতল, টর্চ লাইট ও ওয়ারলেস। সর্বাধুনিক এই অপরারেশনাল গিয়ারে ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইথ থাই হোলেস্টার ও হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন যুক্ত করা হয়েছে। যা ব্যবহার করে পুলিশ সদস্যরা ডিউটিকালীন অধিক সক্রিয় ভাবে তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালনে সক্ষম হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজশাহী জেলা পুলিশে প্রথমবারের মত বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট ব্যবহারের ফলে পুলিশের দক্ষতা, পেশাদারিত্ব ও সক্ষমতা আরো এক ধাপ এগিয়ে যাবে ও পুলিশের আধুনিকায়ন ত্বরান্বিত হবে । পাশাপাশি জনবান্ধব পুলিশের ক্ষেত্রে পুলিশের সেবা প্রদান কার্যক্রম আরো গতিশীল হবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্র ফেব্রু. ২৫ , ২০২২
আভা ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, পিলখানা হত্যা দিবস জাতির জন্য বেদনা-বিধুর ও কলংকজনক দিন। এই দিনে মেধাবী, দক্ষ এবং প্রশংসনীয় সেনা কর্মকর্তারা নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, […]
এই রকম আরও খবর
-
১৯ মে, ২০২২, ১০:২৯ অপরাহ্ন
-
২৫ জুলাই, ২০২২, ৯:৪৫ অপরাহ্ন
-
১৩ জুন, ২০২২, ১০:৩৩ অপরাহ্ন
-
২৮ আগস্ট, ২০২০, ৪:৩৩ অপরাহ্ন
-
৩০ জুলাই, ২০২০, ৩:২৪ অপরাহ্ন
-
৯ নভেম্বর, ২০২০, ৩:৪৯ অপরাহ্ন