নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রায়ঘাটি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গণির ছেলে ও রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুল আলম মিঠু (২৪), আত্রাই দক্ষিণপাড়া এলাকার আনসার আলীর ছেলে হোসাইন […]
জেলার সংবাদ
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে একাধিক প্রার্থী না থাকায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছে সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য উপাধ্যক্ষ আব্দুল বারীক। শুক্রবার বিকেলে ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাঁইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের […]
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ১৪তম মহিলা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে নাটোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে এ ব্যাপারে পোস্টারিং ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। ইজতেমার আয়োজক শের আলী শেখ জানান, প্রথম দিন সকাল ৯টায় আম বয়ানের মধ্য […]
আভা ডেস্কঃ চরফ্যাশনে মাথা চাড়া দিয়ে উঠেছে কিশোরগ্যাং। থানার তথ্য মতে ১৩ কিশোর গ্যাংয়ের তালিকা রয়েছে। তবে ৯ জনের স্পষ্ট তালিকা রয়েছে বলে চরফ্যাশন থানার এসআই আজিজুল ইসলাম জানিয়েছেন। এই সকল কিশোরগ্যাংয়ের সদস্যরা মোটরসাইকেল যোগে চরফ্যাশন পৌর শহরসহ বিভিন্ন মোড়ে নারীদের ভ্যানিটিব্যাগ ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে থাকে। এসব কিশোররা দশম […]
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে মিলন হোসেন নামে এক বাংলাদেশি কৃষককে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী-বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সীমান্ত গ্রাম কুতুবপুর ইউনিয়নের শোলমারির মাঠ থেকে তাকে তুলে নিয়ে যায়। শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ঘটনা অস্বীকার করেছে বিএসএফ। মিলন হোসেন ওই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য রফিকুল […]
সিংড়া প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় এক শিশুকে মারধরের মামলায় চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক আরাফাত হোসেন রনিকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে চৌগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিংড়া থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী জানান, প্রায় আড়াই মাস আগে চৌগ্রাম এলাকায় মুকুল হোসেনের ৯ […]
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান সরকারের ছেলে আশিকুর রহমান সাম্য হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। এ মামলায় আট আসামির পাঁচ বছর জেল ও এক লাখ টাকা করে জরিমানা দেয়া হয়েছে। নিহত আশিকুর […]
সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে বাংলাদেশী গরুব্যাবসায়ীর এক রাখালকে ভারতীয় বি.এস.এফ জোয়ানরা আটক করেছে। আটক হাসিম উদ্দীন সাপাহার উপজেলা সংলগ্ন ইসলামপুর গ্রামের মোক্তার হোসেন এর ছেলে বলে জানা গেছে। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে গত বুধবার রাতের কোন এক সময় সাপাহার, পোরশা উপজেলার কিছু গরুব্যাবসায়ীর রাখালরা চোরাই পথে রাতের […]
নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর উপজেলায় নিজ বাড়িতে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পৌরসভার পাড় এলাকায় গুরুদাসপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৬২)। তাঁর স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হাতেম আলী। তাঁদের দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে মনজুর আলম পেশায় প্রাথমিক বিদ্যালয়ের […]
আভা ডেস্কঃ বাংলাদেশের উন্নয়নের মহাযজ্ঞে শরিক হয়ে স্ব-স্ব অবস্থান থেকে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা […]
