আভা ডেস্কঃ মহাকাশে শুধু দুটি স্টেশন সচল রয়েছে। এর মধ্যে একটি চীনের নিজস্ব, অন্যটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। কিন্তু আইএসএস সচল থাকতে পারবে ২০৩০ সাল পর্যন্ত। এরপরে প্রশান্ত মহাসাগরের বুকে এটিকে নামিয়ে আনা হবে, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন […]
আভা ডেস্কঃ ছোট ভাইয়ের হত্যা মামলার সাক্ষ্য দিতে গিয়ে ২০০২ সালের মার্চে চট্টগ্রামের লোহাগাড়ায় আদালত চত্বরে খুন হন ব্যবসায়ী জানে আলম। হত্যাকাণ্ডের পরপরই আত্মগোপনে চলে যান এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিম উদ্দিন। এরপর ছদ্মবেশে ট্রাক চালাতে থাকেন। এভাবে পালিয়ে বেড়ান প্রায় ২০ বছর। অবশেষ ধরা পড়েছেন র্যাবের হাতে। […]
আভা ডেস্কঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তিরা হলেন গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ৫৫ বছর বয়সী ইন্তাজ আলী ও তার ছেলে ২৩ বছরের ফিরোজ মিয়া। পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম […]
আভা ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি নিয়ে এতোদিন গ্রাহকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে আসা প্রতিষ্ঠানটির নতুন পরিচালনা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন এখন নিজেই হতাশ। সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর বৃহস্পতিবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে নিজের হতাশা জানিয়েছেন। বলেছেন, ‘এখন কোম্পানিটি ছেড়ে দেয়া ছাড়া […]
আভা ডেস্কঃ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিনিয়োগ উপযোগী জানিয়ে অস্ট্রিয়ান বিনিয়োগকারীদের এখানে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রিয়াও বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায় বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর কার্ল নেহাম্মের। অস্ট্রিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। বিকাল ৪টা থেকে টেলিফোনে প্রায় ১০ […]
আভা ডেস্কঃ পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের নির্মাণাধীন দারুচিনি প্লাজা নিয়ে সংশোধিত চুক্তিপত্র দলিল স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে সংশোধিত চুক্তিপত্র দলিলে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন স্বাক্ষর করেন। আর উদ্যোগী সংস্থা শামসুজ্জামান জেভি‘র পক্ষে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটার মোঃ শামসুজ্জামান আওয়াল […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী বাঘা উপজেলার অসচ্ছল এক পরিবারের যমজ দুই মেধাবী শিক্ষার্থীকে রাজশাহী জেলা পুনাক শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ ০৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ৫.০০ টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে রাজশাহীর বাঘা থানাধীন মনিগ্রামের এক অসচ্ছল পরিবারের যমজ দুই মেধাবী শিক্ষার্থীকে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি […]
আভা ডেস্কঃ বাংলাদেশকে দেয়া সহায়তা বন্ধ ও বাংলাদেশের নির্বাচন নিয়ে তদন্তের জন্য যুক্তরাষ্ট্রকে বিএনপির চিঠি প্রকাশ নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন না রুহুল কবির রিজভী। তবে বলেছেন, ‘তথ্যমন্ত্রী মিথ্যা বলেন।’ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুলের চারটি চিঠি প্রকাশ করার পর দিন বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে আসেন বিএনপির […]
আভা ডেস্কঃ সিনেমাজগতে কত গল্পই না থাকে। পরিচালকের গল্প, প্রযোজকের গল্প, অভিনয়শিল্পীদের গল্প। তাদের মধ্যে নায়িকার সঙ্গে ঘটে যাওয়া গল্প নিয়ে দর্শকদের থাকে বাড়তি উত্তেজনা। এ নিয়ে অনেক সিনেমা নির্মাণের ঘটনাও আছে। দেশে এবার নির্মিত হচ্ছে তেমন একটি সিনেমা। নাম ময়ূরাক্ষী। সিনেমাজগৎ, নায়িকার সঙ্গে প্রযোজক বা পরিচালকের প্রেম এবং ভালোবাসা-প্রতারণার […]
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
