নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর কোর্ট চত্বরের পুরো এলাকাজুড়ে যত্রতত্র ছিল বিভিন্ন তামাকজাতপণ্যের হরেক রকমের দোকান। হাতের নাগাল থেকে (কোর্ট চত্বর) ধূমপায়ীরা বিড়ি-সিগারেটসহ বিভিন্ন তামাকজাত দ্রব্য ক্রয় করে ওই জনবহুল এলাকাটিতেই দেদারছে ধূমপান করতো। ফলে ধূমপানের ধোঁয়ার দিনের পর দিন যেন কোর্ট চত্বরের বাতাস হয়ে উঠেছিল একেবারে বিষাক্ত। আর এতে করে জেলার […]
বাঘা প্রতিনিধি: রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেছেন, ভাল মানুষ তৈরি করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব না। স্কাউট ভাল মানুষ তৈরী করতে শেখায়। তারা কাজ করে সমাজ, রাষ্ট্র ও মানুষের কল্যাণে। আমি চাই রাজশাহী অঞ্চলের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউট প্রতিষ্ঠিত হোক। তাই জাতি গঠনে স্কাউটদের মূল্যায়ন করা হবে। […]
নিজস্ব প্রতিনিধিঃ আজ রাজশাহী কলেজে প্রাণে মেলা। দেখা হবে কথা হবে প্রিয় মানুষগুলোর সঙ্গে। হবে ভাব বিনিময়। রাজশাহী কলেজে দেশে প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই হচ্ছে। অ্যালামনাই অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন কলেজের প্রশাসন ভবনসহ পুরো কলেজে সাজ-সজ্জা করা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র […]
আভা ডেস্কঃ জাতীয় নাগরিক-পঞ্জী এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারত এখনো উত্তাল। এর ধাক্কা লেগেছে বাংলাদেশেও। ভারতে যখন এসব উদ্যোগ নেয়া তখন সেটিকে বাংলাদেশের তরফ থেকে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে বর্ণনা করা হলেও নরেন্দ্র মোদী সরকারের এসব কাজ বাংলাদেশকেও প্রভাবিত করছে তাতে কোন সন্দেহ নেই। গত প্রায় দুই মাস যাবৎ […]
আভা ডেস্কঃ ‘ভূত এফএম’ এর শেষ পর্বটি আগামী ২৭ ডিসেম্বর প্রচার করার কথা ছিল রেডিও ফুর্তির। কিন্তু সেই পর্বটি প্রচার না করেই রেডিও ফুর্তি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। এ প্রসঙ্গে অনুষ্ঠানটির সঞ্চালক আশরাফুল আলম রাসেল বলেন, অনুষ্ঠানটি ১৩ তারিখে বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে চালু হবে কি না তা […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল হক (৪০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল হক বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তৌকিরপাড়া মহল্লার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি স্থানীয় একটি […]
আভা ডেস্কঃ মিয়ানমারের রাখাইন অঞ্চলের বিদ্রোহীরা অং সান সু চির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ কর্মকর্তা ও বুচিডং এনএলডির চেয়ারম্যান ইয়ে থেইনকে হত্যা করেছে। সেনা পাহারায় গত সোমবার বন্দিদের কারাগারে নেয়ার পথে বিদ্রোহীদের হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করছে আরাকান আর্মি (রাখাইন অঞ্চলের বিদ্রোহী গ্রুপ)। খবর […]
নিজস্ব প্রতিনিধিঃ মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সারাদেশে কনসার্টের উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের সঙ্গে আছে ‘চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট’ নামে একটি প্রতিষ্ঠান। ধারাবাহিক এই কনসার্ট শুরু হচ্ছে আগামী ৩ জানুয়ারি থেকে। প্রথম কনসার্টটি হবে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। এই কনসার্টে প্রবেশমূল্য ধরা হয়েছে ২০০ এবং ১০০ টাকা। স্টেডিয়ামের মাঠে […]
আভা ডেস্কঃ এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আবদুল্লাহ আল হাদি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মোহাম্মদপুরের শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ। ওসি জানান, শ্যামলীর একটি মাদ্রাসার ছাত্র ১৪ বছর বয়সী […]
আভা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার সামনে হঠাৎ বিকট শব্দ হয়। পরে সেখানে গিয়ে একটি ককটেল অর্ধ বিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে কে […]
