আভা ডেস্কঃ একুশের বইমেলা বাঙালির প্রাণের মেলা। প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারির ১ তারিখে মেলা শুরু হলেও এবার ঢাকার দুই সিটির ভোটের কারণে মেলা পিছিয়েছে একদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকাল ৩ টায় মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বাংলা একাডেমি চত্বরে বিভিন্ন শ্রেণীর পাঠকের […]
আভা ডেস্কঃ বাংলাদেশে আসার জন্য চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক এই পদক্ষেপ নেয়া হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী […]
আভা ডেস্কঃ শীত এখনও শেষ হয়নি। তাই দিনে ঠাণ্ডা যেন না লাগে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আর হালকা ঠাণ্ডা লাগলেও এড়িয়ে যাবেন না। মনে রাখবেন– আপনার সামান্য অসাবধানতার কারণে নিউমোনিয়াও হতে পারে। ফুসফুসে সংক্রমণের কারণে এই রোগ অল্প থেকে ক্রমশ গুরুতর আকার ধারণ করতে পারে। এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত […]
আভা ডেস্কঃ দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে কানাঘুষা দীর্ঘদিনের। তারা বিয়ে করছেন এমন কথাও শোনা যাচ্ছে। বিষয়টি তারা স্পষ্ট না করলেও রুক্মিণী দেবের পাশে কাউকে সহ্য করতে পারেন না, এমনটিই দেখা গেল সম্প্রতি। বলিউড অভিনেত্রী শিল্পাশেঠি সম্প্রতি এসেছিলেন কলকাতায়। একটি আর্ট হাউসের উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানে শিল্পার সঙ্গে আমন্ত্রিত ছিলেন দেবও। এই […]
আভা ডেস্কঃ ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রোববার সকাল ৬টার দিকে এ হরতাল শুরু হয়; একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে রাজধানীতে হরতালে নির্বাচন পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় […]
আভা ডেস্কঃ রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের চিপায় সরকারি তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের হাত হারানোর পর মৃত্যুর মামলায় দুই বাসচালককে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন- বিআরটিসি বাসচালক ওয়াহিদ ও স্বজন পরিবহনের বাসচালক মো. খোরশেদ আলম। রোববার ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়ার আদালতে এ চার্জশিট জমা দেন শাহবাগ […]
আভা ডেস্কঃ সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশারোহী মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় বসবাসরত রুহুল মিয়ার স্ত্রী মালেকা বেগম ও তার মেয়ে ফাতেমা (৩)। তাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার মিরভীদনাই গ্রামে ও রিকশাচালক […]
আভা ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাতাল চালকের প্রাইভেটকারচাপায় প্রাণ হারালেন এক কলেজছাত্র। নিহতের নাম হৃদয় সাহা (২৩)। শনিবার রাত ৯টার দিকে উপজেলার পৌরশহরের মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মূলফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার বাসিন্দা ব্যবসায়ী আকালু সাহার ছেলে। তিনি সিরাজগঞ্জের চান্দাইকোনা হাজী ওয়াহেদ […]
আভা ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজে স্কোয়াডে জায়গা পেয়েছেন স্টাইলিশ ওপেনার সৌম্য সরকার ও অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত। এমন কঠিন একটি সফরে সৌম্যের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। ওঠাই স্বাভাবিক। লাল বলের সংস্করণে সৌম্যর ফর্ম চোখে পড়ার মতো তো নয়ই, উল্টো ফর্ম না থাকায় ভারতের বিপক্ষে সিরিজের দলে সুযোগ হয়নি […]
নিজস্ব প্রতিনিধিঃ ”মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার”এই শ্লোগানকে সামনে রেখে কাশিয়াডাঙ্গা থানার উদ্দ্যোগে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনসুর আলী আরিফ অত্র থানা এলাকার গরীব ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। আজ থানা এলাকায় গরীব অসহাস মানুষের মাঝে ১৫ টি কম্বল দান করেন কাশিয়াডাংগা থানা পুলিশ । অসহায় […]
