আভা ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশে ফের স্বর্ণখনির সন্ধান মিলল। রাজ্যের সোনভদ্র জেলার বেশ কিছু এলাকায় বিগত কয়েক দিন ধরেই খননকার্য চালানো হচ্ছিল। দুই দশক ধরে অনুসন্ধানের পর উত্তর প্রদেশে দুটি স্বর্ণখনির সন্ধান পেয়েছে ভারতের ভূতাত্ত্বিক জরিপ এবং উত্তরপ্রদেশ ভূতত্ত্ব ও খনি অধিদপ্তর। যাতে মজুদ রয়েছে তিন হাজার তিনশ ৫০ টন স্বর্ণ। […]
আভা ডেস্কঃ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ক্লিন ক্যাম্পাসের উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মোরশেদুল আলম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া ও আহসানুল কবির পলাশসহ […]
আভা ডেস্কঃ তারকা দম্পতি অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ ও অভিনেতা ইন্তেখাব দিনারের গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তানজিন নামের ওই গৃহকর্মীর বয়স ১৫, গ্রামের বাড়ি সুনামগঞ্জ। পুলিশ উত্তরা আজমপুর ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনের একটি ভবনের সামনে থেকে বৃহস্পতিবার দুপুরে তার লাশটি উদ্ধার করা হয়। […]
আভা ডেস্কঃ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, নারী ও শিশুদের তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষায় অ্যাপ চালু করতে যাচ্ছে পুলিশ। এতে তারা যে কোনো স্থানে বিপদে পড়ে মোবাইল ফোনের একটি বাটনে চাপ দিলেই পুলিশ জানতে পারবে তার অবস্থান। কিছুদিনের মধ্যে পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু হবে। পর্যায়ক্রমে এটি সারাদেশে ছড়িয়ে […]
আভা ডেস্কঃ সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসবিরোধী লড়াইয়ে মিত্রদের জন্য পাঠানো যুক্তরাষ্ট্রের প্রায় ৭১.৫৮ কোটি ডলারের অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের হদিস পাওয়া যাচ্ছে না। বড় ওই অস্ত্রের চালান পাঠানো হলেও সঠিকভাবে জায়গামতো পৌঁছায়নি বলে খবর বেরিয়েছে। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স’র ইনসপেক্টর জেনারেলের নতুন এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা […]
আভা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চার ওপর গুরুত্বারোপ করে যারা এদেশে জন্মেও ইংরেজি উচ্চারণে বাংলা বলে তাদের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে থেকে যারা বাংলা ভাষা ভুলে গিয়ে বাংলা ভাষার মতো বাংলা বলতে পারে না, ইংরেজি অ্যাকসেন্টে কথা বলে, তাদের প্রতি করুণা করা ছাড়া আর কিছুই […]
আভা ডেস্কঃ একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, শফিক, বরকতসহ অসংখ্য ভাষাসৈনিক। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই শহীদ দিবস। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের ছবি না দিয়ে মহান একাত্তরের শহীদ সাত বীরশ্রেষ্ঠর ছবি ব্যবহার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই ছবিটি ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ত্রুটিপূর্ণ […]
নিজস্ব প্রতিনিধিঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ২১ ফেব্রুয়ারি দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র। পুষ্পস্তবক অর্পনের পর শহীদদের […]
নিজস্ব প্রতিনিধিঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঐতিহাসিক ভূবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন ।
নিজস্ব প্রতিনিধিঃ ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে শতাধিক মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিআনিকা ফারিহা জামান অর্ণার নেতৃত্বে রাজশাহী মহানগর ছাত্রলীগ ও বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ […]
