বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাকায় পিস্ট হয়ে মনির চন্দ্র সরকার (১০) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার আত্মীয় ইটভাটার শ্রমিক পলাশ চন্দ্রও (২১) আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার বগুড়া-নামুজা সড়কের নাথপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও এর চালক […]
অপরাধ-দুর্নীতি
আভা ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার হ্নীলা ইউপির নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মো. শওকত , বশির আহমেদ, আবুল হোসেন, মো. হোসেন, মো. হাসান, আব্দুল গনি, মো. জুবায়ের, জিয়াদুল হক ও মো. ফারুক। আহত বাকি চারজনের নাম […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী রেল স্টেশনের এক নম্বর প্লাট ফর্মে এই দুঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি । তবে পুলিশ ও স্থায়ীদের ধারণা নিহতের বয়স ৪৫ হবে । সে ভিক্ষাবৃত্তি করে বেড়াতো । রাজশাহী জিআরপি থানার ওসি শাহ […]
আব্দুল করিম চট্রগ্রাম মহানগর প্রতিনিধিঃ চট্রগ্রাম নগরের পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন, মো. শাহ আলম(২৫)। এসময় তার কাছে এক হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ […]
তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তানোর উপজেলার পাচন্দর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রিয়াজউদ্দিন। বাকি একজনের নাম […]
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মো. রিমন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কানসার্ট চৌডালা সড়কের বিশ্বনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন শিবনারায়ণপুর গ্রামের মো. মিঠুনের ছেলে। সে বিশ্বনাথপুর নূরানী মাদরাসার ছাত্র ছিলো। স্থানীয় লোকজন জানান, […]
আভা ডেস্কঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে পুলিশের হাতে গাঁজাসহ আটক মোজাফফর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। নিহত যুবক উপজেলার উত্তর ছাটগোপালপুর গ্রামের আবদুল ওয়াবের পুত্র। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাসাভাবিক মৃত্যু; এ নিয়ে অভিযোগ ওঠায় পুলিশ সুপার ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট কমিটি […]
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মাহমুদ হাসান মন্ডল (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার বিকেল ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান তিনি। এর আগে সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ সিও অফিসের পাশে চকবাড়িয়া সড়কে এ ছুরিকাঘাতের […]
বদরুল আমিন, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য স্বামী স্ত্রীকে ১২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো রিপন মিয়া ওরফে ব্রিটিশ রিপন ও তার স্ত্রী শিউলি আক্তার। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় ডিবি পুলিশ মাদক […]
মোহাম্মদ শাহনেওয়াজ বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে নিয়মিত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা গ্রহণ করায় ও দায়িত্বে অবহেলার কারণে এসএসসি পরীক্ষা/২০২০ লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের কেন্দ্র সচিব নুরুল ইসলাম ফরিদকে প্রত্যাহার করা হয়েছে। এসএসসি পরীক্ষার ১ম দিনে বাংলা-১ম পত্রের পরীক্ষায় ৫০ জন নিয়মিত ছাত্র-ছাত্রীর পরীক্ষা ২০১৮ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের […]
