মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মাহমুদ হাসান মন্ডল (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার বিকেল ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান তিনি। এর আগে সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ সিও অফিসের পাশে চকবাড়িয়া সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। শরিবার রাত ৯টার দিকে শহরের চকবাড়িয়া মহল্লার দর্গাতলায় মোবাইলে লুডু খেলাকেন্দ্র করে নিহত মাহমুদ হাসানের সাথে তার সহপাঠীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। নিহত মাহমুদ হাসান চকবাড়িয়া মহল্লার ওসমান আলী মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শরিবার রাত ৯টার দিকে শহরের চকবাড়িয়া মহল্লার দর্গাতলায় গানের অনুষ্ঠান হচ্ছিলো। সেখানে মাহমুদ হাসান তার মুঠোফোনে সহপাঠিদের সাথে লুডু খেলছিল। এসময় একই মহল্লার সোহেল ও আলীসহ কয়েকজন তাকে লুডু খেলতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। রোববার সকাল ১০টার দিকে মাহমুদ হাসান সিও অফিস থেকে বাজার করে বাড়ি ফিরার পথে বাজারের পাশে চকবাড়িয়া সড়কে মাহমুদ হাসানকে পিছন থেকে ছুরিকাঘাত করে সোহেল। এসময় মাহমুদ হাসান ছুরিটি কেড়ে নিয়ে সোহেলকে আঘাতের চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে নওগাঁ সদর হাসপাতালে নেয়। মাহমুদ হাসানের অবস্থা গুরুত্বর হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টার দিকে মাহমুদ হাসান মারা যান। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#
Next Post
কোয়েল মা হওয়ার জন্য পিছিয়ে যাচ্ছে ‘মিতিন মাসি’র নতুন কিস্তির শুটিং।
সোম ফেব্রু. ৩ , ২০২০
আভা ডেস্কঃ মা হতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক। ১ ফেব্রুয়ারি সপ্তম বিবাহবার্ষিকীর দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ খবর নিশ্চিত করেন অভিনেত্রী। স্বামী প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে ছবি দিয়ে কোয়েল লেখেন, ‘দিনগুলো চলে যাচ্ছে আর আমার ভেতরে লাথি, ঘুষি, ডিগবাজিতে নতুন এক প্রাণের অস্তিত্ব টের পাচ্ছি। তাকিয়ে আছি […]
এই রকম আরও খবর
-
১৮ ফেব্রুয়ারি, ২০২০, ৯:০৪ অপরাহ্ন
কর্মস্থলে যৌন হয়রানি, ১০ শতাংশ নারী পুলিশ সদস্যও যৌন হয়রানির মধ্যে ।
-
১৪ ফেব্রুয়ারি, ২০২০, ৭:২৩ অপরাহ্ন
রাবি ক্রপ সায়েন্স বিভাগ নিয়োগ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে রিট করায় শিক্ষকের হত্যার হুমকি, থানায় মামলা ।
-
১ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৫ পূর্বাহ্ন
শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার হলো অপহৃত শিশু সিমন, বিজয়ের শেষ হাসি হাসলো পুলিশ।
-
২৮ ডিসেম্বর, ২০১৯, ৫:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক ।
-
২৮ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৩৯ অপরাহ্ন
রাবির সাবেক ছাত্রলীগ নেতা পেলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্বীকৃতি সম্মাননা ।
