নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মো. রিমন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কানসার্ট চৌডালা সড়কের বিশ্বনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন শিবনারায়ণপুর গ্রামের মো. মিঠুনের ছেলে। সে বিশ্বনাথপুর নূরানী মাদরাসার ছাত্র ছিলো। স্থানীয় লোকজন জানান, ক্লাস শেষ করে দুপুরে বাড়ি যাচ্ছিলো রিমন। রাস্তা পার হবার সময় দ্রুতগতির একটি ইজিবাইক রিমনকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইজিবাইকটির চালককে আটকের চেষ্টা চলছে।
Next Post
বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বিএসএফ ৫ জনকে ধরে নিয়ে যায়, প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
মঙ্গল ফেব্রু. ৪ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করে ৫ বাংলাদেশীকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের ওপর মানববন্ধন করে তারা। মঙ্গলবার বেলা ১২ টায় গহমাবোনা এলাকাবাসী ও দামকুড়া মৎসজীবী জেলে সমিতির আয়োজনে পবা হরিপুর গহমাবোনা মহাসড়কের ওপর এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। […]
এই রকম আরও খবর
-
১ জুন, ২০১৮, ১০:৪৩ অপরাহ্ন
মেগা প্রকল্প গুলোতে নজর দেওয়া দরকার।
-
১০ মে, ২০১৯, ১০:২০ অপরাহ্ন
বাসে চড়ার আগে নম্বর প্লেট দেখে নিন।
-
১৩ এপ্রিল, ২০২২, ৭:০৬ অপরাহ্ন
ছয় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, যাত্রীদের ভোগান্তি
-
২৬ জুলাই, ২০১৮, ৬:৪১ পূর্বাহ্ন
১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টিকেই ঝুঁকিপূর্ণ, এবারের রাজশাহী সিটি নির্বাচনে।
-
১৪ জুন, ২০২০, ৬:১৯ অপরাহ্ন
বগুড়ায় দিনের বেলায় আবু তালেব নামে এক যুবলীগ কর্মীকে হত্যা ।
-
২৮ মার্চ, ২০২২, ৪:৫৩ অপরাহ্ন
রাসিক মেয়র লিটনের সাথে রাবির হল শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ
