আভা ডেস্কঃ সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি মুসলিমদের শান্ত থাকতে বলেছেন। তিনি বলেন, কংগ্রেস আর শহুরে নকশালরা গুজব ছড়াচ্ছে, মুসলিমদের নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এটি সম্পূর্ণ গুজব। রোববার রামলীলা ময়দানে জনসভা তিনি এ সব কথা বলেন। নাগরিকত্ব সংশোধনী […]
নিজস্ব প্রতিনিধিঃ খুলনার রুপসা থেকে অপহৃত স্কুল ছাত্রী খাদিজা আক্তার দিতিকে রাজশাহীর বাঘা থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে অপহরণকারী আব্দুল জাব্বারকে আটক করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্টর সাত্তার প্লাজার সামনে থেকে বাঘা থানা পুলিশ অপহৃতাকে উদ্ধার এবং অপহরনকারীকে আটক করে। বাঘা […]
আভা ডেস্কঃ ভারতে মুসলিমবিদ্বেষী সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্য। এই আইন বাতিলের দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থী-শিক্ষক-চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিরা। একপেশে এই আইন প্রত্যাহারের দাবিতে শুরু থেকেই সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে একমত টালিউডের দুই শীর্ষ নায়িকা নুসরাত […]
আভা ডেস্কঃ ভারতে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল উত্তরপ্রদেশ থেকে এবার পুলিশের গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার কানপুরে ভিডিওটি করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। বিক্ষোভ থামাতে পুলিশের গুলি নিয়ে যোগী সরকারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৯০ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলা ও মহানগর পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার […]
আভা ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অভ্যন্তরীণ উত্তাপের মধ্যেই পাক-ভারত সীমান্ত রেখায় টানাপোড়েন দেখা দিয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাক বাহিনীর পাল্টা হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এ দাবি করেছেন। খবর জিয়ো নিউজের। তিনি জানান, […]
নিজস্ব প্রতিনিধিঃ নারী পুলিশ সদস্যদের পেশাদারিত্বের পূর্ণবিকাশ, কর্মদক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও কল্যাণমূলক নারীবান্ধব কর্মপরিবেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর রাজশাহী বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৯ টায় আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রেলওয়ের ২য় শ্রেনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরো একজন গুরুতর আহত হয়েছে। আজ রোববার দুপুর দুইটা থেকে আড়াইটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের পোল্লাপুকুর নামক এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেলওয়ে কর্মকর্তার নাম আবু সালেক (২৬) […]
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগের উত্তর মহানগর ডিবি পুলিশের বিশেষ অভিযানে একজন পেশাদার চোরাই মোবাইল বিক্রেতাকে আটক । আটক চোরাই মোবাইল বিক্রেতার কাছে ৬২ টি মোবাইল উদ্ধার করেছে ডিবি পুলিশ । আটক ব্যাক্তির হলো চর কালুয়ার পাড়া, পাহাড়ীকা গুচ্ছ গ্রাম, আশ্রয়ন প্রকল্প, লোহাগড়া থানা এলাকার নুরুল ইসলামের ছেলে আরমান (২৮) । […]
আভা ডেস্ক; বলিউড সেনসেশন কারিনা কাপুর নাকি একাধিকবার অভিনেতা অক্ষয় কুমারের গায়ে থুতু ছিটিয়ে দিয়েছিলেন। এমন অদ্ভূত ঘটনার কথাই সম্প্রতি শেয়ার করলেন অক্ষয় কুমার। কিন্তু কেন এমন কাণ্ড ঘটিয়েছেন নবাবপত্নী? অক্ষয় জানালেন, অক্ষয়-কারিনা-কিয়ারা অভিনীত ছবি ‘গুড নিউজ’ মুক্তি পাবে ডিসেম্বরেই। সেই ছবিরই একটি দৃশ্যে দেখানো হয়েছে, সন্তানের জন্ম দিচ্ছেন কারিনা। […]
