আভা ডেস্কঃ প্রথম ডোজ দেওয়ার জন্য রাজশাহীতে যে গণটিকা ক্যাম্পেইন আয়োজন করা হয়েছিল, সেটিতে টিকার জন্য হাহাকার দেখা দিয়েছিল। তখন নিবন্ধন থাকলেও মজুত ফুরিয়ে যাওয়ায় টিকা পাননি অনেকে। তবে এবার দ্বিতীয় ডোজের জন্য গণটিকা ক্যাম্পেইনে উৎসবমুখর পরিবেশ দেখা গেল। কোথাও টিকার সংকটের খবরও পাওয়া যায়নি।
মঙ্গলবার রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে গণটিকা ক্যাম্পেইন করে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। আর উপজেলা পর্যায়ের ১০০টি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে সিনোফার্মের। তবে এ দিন গোদাগাড়ী উপজেলায় ক্যাম্পেইন চলেনি। বুধবার (০৮ সেপ্টেম্বর) এখানে ক্যাম্পেইন চলবে। রাজশাহী শহরেও বুধবার ক্যাম্পেইন চলবে।
নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা রেণু রায় দ্বিতীয় ডোজ টিকা নিতে গিয়েছিলেন বিবি হিন্দু একাডেমীতে। তাঁর সঙ্গে কেউই ছিলেন না। লাঠির ওপর ভর দিয়ে চলা রেণু কী করবেন, কোথায় যাবেন তা বুঝতে পারছিলেন না। কেন্দ্রে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক শহিদুল ইসলাম তাঁর টিকা দেওয়ার ব্যবস্থা করেন। হাত ধরে নিয়ে যান কেন্দ্রের ভেতরে। টিকা দেওয়া শেষে রিকশায় তুলে রেণুকে পাঠান বাড়ি।
রিকশার ভাড়াটাও দিয়ে দেন এএসআই শহিদুল। টিকা নিতে এসে পুলিশের এমন সেবা পেয়ে অভিভূত হন রেণু। রেণুর মতো অন্য সবাই এমন সেবা না পেলেও টিকার দ্বিতীয় ডোজটি পেয়েই খুশি। এই কেন্দ্রে সুমিতা রাণী নামে এক নারী বললেন, ‘প্রথম ডোজ নিয়েছিলাম। দ্বিতীয় ডোজ পাব কি না তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এখন চিন্তামুক্ত।’
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা জানান, অনুযায়ী গত ৭ ও ৮ আগস্ট গণটিকা ক্যাম্পেইন করে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল। যাঁরা প্রথম ডোজ নিয়েছিলেন শুধু তাঁদের জন্যই দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন করা হচ্ছে।
তিনি আরও জানান, যাঁরা গত ১৬ আগস্ট টিকা গ্রহণ করেছিলেন তাঁদেরও ১২ সেপ্টেম্বর ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্পেইন করে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। পাশাপাশি রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সংক্রামক ব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও সিএমএইচেও টিকাদান কর্মসূচি চলছে।
মঙ্গলবার বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আবদুল জলিল এবং জেলার সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার টিচার্স ট্রেনিং কলেজে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। সিভিল সার্জন জানান, স্থায়ী কেন্দ্রগুলোতে আগের মতোই কার্যক্রম চলছে। এর বাইরে৭ আগস্ট রাজশাহীর ৯ উপজেলায় ৪৫ হাজার ২০০ মানুষকে গণটিকা ক্যাম্পেইন করে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল। তাঁদের দ্বিতীয় ডোজের জন্য এবার এই ক্যাম্পেইন করা হলো। তবে গোদাগাড়ীতে দ্বিতীয় ডোজের গণটিকা ক্যাম্পেইন হয়নি। সেখানে বুধবার এই ক্যাম্পেইন চলবে।
মঙ্গল সেপ্টে. ৭ , ২০২১
আভা ডেস্কঃ আরএমপি ডিবির চলমান অভিযানে আরো ৬ জুয়ারি আটক হয়েছে। সোমবার রাতে নগরীর সাহেববাজার মাছপট্টি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছয়জন হলেন- রাজু আহমেদ (৪২), রাসেল মাহমুদ (২৮), হাসিবুল হাসান (৪৬), আরমান আলী (২৮), মো. শাহামুল (৪০) এবং মো. রকি (৪০)। নগরীর বিভিন্ন এলাকায় তাঁদের বাড়ি। নগর ডিবি […]
এই রকম আরও খবর
-
১২ মার্চ, ২০২১, ৮:৩৭ অপরাহ্ন
-
২ মার্চ, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ন
-
৬ মার্চ, ২০২০, ৮:৫২ অপরাহ্ন
-
১৩ মার্চ, ২০২৩, ৬:৫১ অপরাহ্ন
-
১৮ আগস্ট, ২০১৮, ৭:২৯ অপরাহ্ন
-
১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪৮ অপরাহ্ন