রংপুরে মন্দিরের সীমান প্রাচীর ভাঙ্গার অপরাধে চেয়ারম্যান আটক ।

রংপুর প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় মন্দিরের নির্মাণাধীন প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগে আলমবিদিতর ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাবকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে শনিবার বিকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামে। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকালে বাড়াইপাড়া হরি ও দুর্গা মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাঁধা দেয় আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব। এ সময় মন্দির কমিটির লোকজন বাঁধা উপেক্ষা করলে চেয়ারম্যান নির্মাণাধীন সীমানা প্রাচীর লাথি দিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীরা তাৎক্ষণিক বিক্ষোভ করে বিচার দাবি করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে মন্দিরের সীমানা প্রাচীর ভাঙার অভিযোগে পুলিশ সন্ধ্যা ৭টায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কনক চন্দ্র বাদী হয়ে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, মন্দিরের প্রাচীর ভেঙে ফেলার অভিযোগে ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাবকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক থানায় মামলা দায়ের করেছেন।

 

Next Post

কারও দয়ায় দলে সুযোগ পাইনি, তাই কাউকে তেল দিতে চাই না ।

রবি জুন ২৮ , ২০২০
আভা ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলে ‘সাবেক’ হয়ে যাওয়া অশোক দিন্দা বলেছেন, আমি নিজের যোগ্যতায় ক্রিকেট খেলি। কারও দয়ায় দলে সুযোগ পাইনি। তাই কোচদের তেল দেয়াও পছন্দ করি না। সে জন্যই আমি কোচদের কাছে অপ্রিয়। পশ্চিমবঙ্গ ক্রিকেটের অনেক স্মরণীয় ম্যাচ জয়ের নায়ক অশোক দিন্দা। কলকাতার মেদিনিপুরে জন্ম নেয়া এই তারকা পেসার […]

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links