রাজশাহীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত

বিশেষ প্রতিনিধি, রাজশাহী:
দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজশাহী মহানগর অধীনস্থ রাজপাড়া থানা বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
​শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভা চলাকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক (এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক) মো. মাহফুজুর রহমান রিটন তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ভুবন মোহন পার্কে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বক্তব্য দেওয়াকালীন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিজান একটি ঘটনার বিচার দাবি করেন। এ সময় মাহফুজুর রহমান রিটন তাকে আশ্বাস দিয়ে বলেন, “সভা শেষে আপনাদের নিয়ে আলাদাভাবে বসব।”
​তবে এতে সন্তুষ্ট না হয়ে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মঞ্চে উপস্থিত মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে উদ্দেশ্যে করে উচ্চবাচ্যে বিষোদগার শুরু করেন। এতে সভাস্থলে উপস্থিত অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে তাদের শান্ত হয়ে বসতে বলা হলেও তারা তা না মেনে সভা ত্যাগ করে চলে যান।

উদ্ভূত পরিস্থিতিকে গুরুতর দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে উল্লেখ করে রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করার প্রস্তাব করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। তার প্রস্তাবের সাথে একমত পোষণ করে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুন রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

উক্ত প্রস্তুতি সভায় মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শফিক, জয়নাল আবেদিন শিবলী, মোকতার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু উপস্থিত ছিলেন।
​এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
​যুবদল: মহানগর আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। ​স্বেচ্ছাসেবক দল: আহ্বায়ক মীর তারিক খালিদ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান জনি। ছাত্রদলের মহানগর আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন।
​কৃষক দলের আহ্বায়ক মো. সরফুজ্জামান শামীম ও সদস্য সচিব মো. আশরাফুল হক।
​শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি ও সদস্য সচিব রফিক উদ্দিন।
​সহ রাজশাহী মহানগর বিএনপির অধীনস্থ ৭টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Next Post

ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত

শুক্র আগস্ট ২৮ , ২০২৬
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম ইমনকে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৭ আগস্ট ২০২৬ রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, […]

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links