রাজশাহী ব্যুরো: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই)-এর ২০২৬–২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের ‘শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংস্থটির পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান শাকিল।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান বলেন, “রাজশাহী অঞ্চলের অর্থনৈতিক ও শিল্প বিকাশে চেম্বারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে যে আস্থা ও বিশ্বাস রেখে শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। এই অঞ্চলে নতুন শিল্প উদ্যোক্তা তৈরি, বন্ধ থাকা শিল্পকারখানাগুলোর প্রাণ ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
এদিকে নতুন দায়িত্ব লাভ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চেম্বারের পরিচালনা পর্ষদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে রাজশাহীর শিল্প খাত আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
