রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সভা সম্পন্ন: সভাপতি শাকিল, সা: সম্পাদক মাজহারুল

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির ‘সাধারণ সভা-২০২৬’ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) রাজশাহীর ‘পিঁপড়া আপ্যায়ন অ্যান্ড কনভেনশন সেন্টার’-এর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।


​সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান (শাকিল) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাজহারুল ইসলাম।
​ঘোষিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: ​প্রধান উপদেষ্টা: মোঃ গোলাম সারওয়ার স্বপন, ​অর্থ সম্পাদক: লাল,​সাংগঠনিক সম্পাদক: আদনান হোসেন,
​সহ-সাধারণ সম্পাদক: হাবিবুল ইসলাম আশরাফ, ​সংগঠন সূত্র জানায়, মোট ৩১ সদস্যবিশিষ্ট এই নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ রাজশাহী ডেকোরেটর মালিকদের ঐক্য, সমৃদ্ধি ও স্বার্থ রক্ষায় আগামী ৩ বছর মেয়াদে কাজ করে যাবেন।
​সাধারণ সভায় সমিতির সদস্যরা ডেকোরেটর ব্যবসার সার্বিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত সুযোগ-সুবিধা ত্বরান্বিত করার বিষয়ে আলোকপাত করেন। সভা শেষে নব-নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমানসহ পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে ফুল ও শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান সমিতির সাধারণ সদস্যবৃন্দ।

Next Post

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

মঙ্গল অক্টো. ৬ , ২০২৬
মহানগর (রাজশাহী) প্রতিনিধি:  জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (০৬ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র‍্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট […]

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links