নিজস্ব প্রতিনিধিঃ আজ রাত আনু: ১২. ৩০ এর দিকে রাজশাহী ভেড়িপাড়া মোড়ে দুর্বৃত্তদের ছুরিতে খুন হয়েছেন আদর ৩৮ নামের এক সিগারেট ব্যবসায়ী। নিহত আদর রাজপাড়া এলাকার মৃত গোফুর হোসেনের ছেলে। স্থায়ী ও পুলিশ সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে […]
জেলার সংবাদ
মোহনপুর প্রতিনিধিঃ মোহনপুরে সিটিসেল টাওয়ারের প্রায় ৫ লক্ষ টাকার মূল্যের যন্ত্রাংশ চুরির সময় ৬ জন চোর জনতার হাতে আটক হয়। রাজশাহীর মোহনপুর থানার কেশরহাট পৌরসভা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের ধারে বাকশৈল গ্রামস্থ সিটিসেল টাওয়ার হতে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি করার সময় স্থানীয় জনতা তাদের আটক করেন । পুলিশ […]
সোহেলরানা,পলাশবাড়ী (গাইবান্ধা) থেকেঃ-পলাশবাড়ীতে কয়েকদিনের অবিরাম ভারী বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বীজতলা,পুকুরের মাছ, কাঁচা তরি-তরকারির ফসল,কলার ক্ষেত,ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। । জানা গেছে, গত ৮-১০ দিনের লাগাতার অবিরাম ভারী বর্ষণের ফলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী, হোসেনপুর, পলাশবাড়ী, বরিশাল, মহদীপুর, বেতকাপা, পবনাপুর, মনোহরপর ও হরিনাথপুর ইউনিয়নের সকল নিম্নাঞ্চল স্থান […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে লাইট হাউসের উদ্যোগে মাদকসেবি মাদক ব্যবসায়ীদের পুর্ণবাসন ও চিকিৎসা বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুন উর রশিদ, এতে প্রধান অতিথি ছিলেন রাসিক প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু, অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজশাহী বিভাগের […]
আভা ডেস্কঃ রাজশাহীতে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, যত্রতত্র বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, নকল ওষুধ কারখানা বন্ধ, চিকিৎসকদের সুনির্দিষ্ট বদলি, প্রাইভেট প্র্যাকটিসের ফি, ওষুধ কোম্পানি থেকে উপঢৌকন নেওয়া, ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন নেওয়া বন্ধ করাসহ – স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে রাজশাহী সিভিল সার্জন দফতর এমন কোন বিশেষ পদক্ষেপ […]
গোদাগাড়ি প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে পুষ্টি চাহিদায় সম্মন্বিত কৃষি উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা হলরুমে গোদাগাড়ী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা (এল আর) রোজাউল করিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাদের, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামশুল করিম, উপজেলা […]
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত (২৫) এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাঁশিয়াবাড়ি স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, […]
নওগাঁ, রানীনগর প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে মৃত সরকারী কর্মচারীর পেনশনসহ অন্যান্য অর্থ হাতিয়ে নিতে রহিমা ওরফে আইমুনি বিবি (৪৫) নামের এক ভবঘুরে মহিলার সাথে বিয়ের ভুয়া কাবিন নামা তৈরির অভিযোগ উঠেছে কথিত ভুয়া কাজী বেলাল হোসেনের বিরুদ্ধে। তবে বেলাল হোসেন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রাণীনগর […]
নওগাঁ প্রতিনিধিঃ আজ থেকে নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। আজ সোমবার সকাল ১১টায় প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জানা যায়, নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত […]
নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার । সভায় সভাপতিত্ব করেন […]
