‘রাজশাহীতে ভূমি রেকর্ড জালিয়াতি: সার্ভেয়ার মাসুম ও বাবলুর চক্রে অসহায় সাধারণ মানুষ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ।
সম্প্রতি চারশ্যামপুর এলাকায় চলমান দিয়ারা জরিপ কার্যক্রম এবং আমার (সার্ভেয়ার মাসুম) নাম জড়িয়ে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত সত্য এই যে, সরকারের প্রচলিত বিধিমালা ও আইনি প্রক্রিয়া মেনেই অত্যন্ত স্বচ্ছতার সাথে এলাকায় দিয়ারা জরিপের কাজ পরিচালনা করা হচ্ছে। কোনো নির্দিষ্ট দাগের জমি রেকর্ড বা সংশোধনের নামে কারো কাছ থেকে কোনো প্রকার অবৈধ অর্থ লেনদেন বা চুক্তি করা হয়নি। বাবলু নামের জনৈক ব্যক্তির সাথে আমার কোনো অনৈতিক বা পেশাগত অসদাচরণের সংশ্লিষ্টতা নেই।
একটি মহল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে এবং সরকারি কাজে বাধা সৃষ্টির লক্ষ্যে সম্পূর্ণ কাল্পনিক ও মনগড়া তথ্য দিয়ে এই বিভ্রান্তিকর সংবাদটি পরিবেশন করেছে। ভূমি রেকর্ড কার্যক্রমকে বিতর্কিত করতেই মূলত আমার ও আমার দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার এই অপচেষ্টা।
আমি সংশ্লিষ্ট সকল পক্ষ এবং সাধারণ জনগণকে এই ধরনের বিভ্রান্তিকর ও অসত্য সংবাদে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
নিবেদক,
সার্ভেয়ার মাসুম
দিয়ারা জরিপ বিভাগ, রাজশাহী।
