আভা ডেস্কঃ রাজশাহীতে চাচাকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আসামির নাম ওয়াকিল হোসেন (৪০)। ওয়াকিল তাঁর চাচা মতিউর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আসামি ওয়াকিল রাজশাহীর চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। গত ১৩ আগস্ট চাচাকে কুপিয়ে হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার দিবাগত […]
রাজশাহীর সংবাদ
আভা ডেস্কঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আবদুস সালামকে (৫০) হত্যার মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (০৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। আদালত চার আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও […]
আভা ডেস্কঃ আরএমপি ডিবির চলমান অভিযানে আরো ৬ জুয়ারি আটক হয়েছে। সোমবার রাতে নগরীর সাহেববাজার মাছপট্টি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছয়জন হলেন- রাজু আহমেদ (৪২), রাসেল মাহমুদ (২৮), হাসিবুল হাসান (৪৬), আরমান আলী (২৮), মো. শাহামুল (৪০) এবং মো. রকি (৪০)। নগরীর বিভিন্ন এলাকায় তাঁদের বাড়ি। নগর ডিবি […]
আভা ডেস্কঃ প্রথম ডোজ দেওয়ার জন্য রাজশাহীতে যে গণটিকা ক্যাম্পেইন আয়োজন করা হয়েছিল, সেটিতে টিকার জন্য হাহাকার দেখা দিয়েছিল। তখন নিবন্ধন থাকলেও মজুত ফুরিয়ে যাওয়ায় টিকা পাননি অনেকে। তবে এবার দ্বিতীয় ডোজের জন্য গণটিকা ক্যাম্পেইনে উৎসবমুখর পরিবেশ দেখা গেল। কোথাও টিকার সংকটের খবরও পাওয়া যায়নি। মঙ্গলবার রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডের […]
আভা ডেস্কঃ রাজশাহী নগরীর উপকণ্ঠ চৌদ্দপাই এলাকায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সোমবার রাতে এ অভিযান চালায়। গ্রেপ্তার দুজন হলেন- জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের সাব্বির হোসেন (২১) এবং মুনজুরা বেগম (৪৫)। নগর ডিবি পুলিশের […]
আভা ডেস্কঃ রাজশাহীতে নেশা ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার (০৬ সেপ্টেম্বর) রাতে নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি ফার্মেসি থেকে তাদের আটক করা হয়। পরে র্যাবের পক্ষ থেকে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। […]
আভা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের মেয়াদের শেষ দিন গত ৫ মের সব নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিটকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সংবাদমাধ্যমকে […]
আভা ডেস্কঃ রাজশাহী সিটি কর্পোরেশনের অটোরিক্সা ও চার্জার রিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীর […]
আভা ডেস্কঃ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে মোট ৮৪টি কেন্দ্রে আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে কোভিড-১৯ এর গণটিকাদান (২য় ডোজ) ক্যাম্পেইন শুরু হচ্ছে। ইতিপূর্বে যারা ওয়ার্ড পর্যায়ে মর্ডানার ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন, তাদেরকে ২য় ডোজ টিকা প্রদান করা হবে। প্রথমবারের মতো এবারের ২য় ডোজ টিকাদান ক্যাম্পেইন […]
আভা ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শতাধিক পাখি হত্যা ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেছেন, ‘রামেক হাসপাতালের গাছ কেটে শত শত পাখি হত্যা করা হয়েছে। আমরা বিশ্বাস […]
