যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: রাজশাহীতে মহানগর যুবদলের আনন্দ মিছিল ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল। নবগঠিত কমিটিতে আবদুল মোনায়েম মুন্না-কে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-কে সাধারণ সম্পাদক মনোনীত করায় এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


​শনিবার (০৬ জুন) রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
​”নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের দূরদর্শী নেতৃত্বে যুবদল আগামী দিনে আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে।”

​মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
​সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, এই কমিটির মাধ্যমে রাজপথের আন্দোলন-সংগ্রাম আরও বেগবান হবে।

আনন্দ মিছিলে মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
​যুগ্ম আহ্বায়ক: কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু ও সোহেল রানা।
​সদস্য (দপ্তরে সংযুক্ত): মাসুদুল হক মৃধা মোমিন ও আকতারুল হাসান আপু।
​অন্যান্য নেতৃবৃন্দ: ইঞ্জিনিয়ার আরফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, মোহন আলি, শ্যামল শেখ, হাসান খান, শাকিলুর রহমান রন, মোফাজ্জল ইসলাম শুভ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, আঁকলেসুর রহমান সাজিম, সাগর হোসেন, রবিন হোসেন, রুবেল শেখ মেরাজ, মোহাম্মদ সাইদুল, মুক্তার আলী সাদ্দাম, নাজমুল সাকিব নাঈম এবং বিপ্লব রহমান নাঈমসহ মহানগর যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links