নিজস্ব প্রতিনিধিঃ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রথমবারের মতো পর্দা উঠলো তেরখাদিয়া প্রিমিয়ার লীগ-২০২১ এর। আজ শুক্রবার সন্ধ্যায় মহানগরীর ডাবতলা মোড় সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে তেরখাদিয়া প্রগতি সংঘের আয়োজিত এই প্রিমিয়ার লীগের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে চলতি বছর আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে। আলু সংরক্ষণের উদ্বোধন উপলক্ষে শুক্রবার শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সালেহা-ইমারত কোল্ড স্টোরেজের সিনিয়র ম্যানেজার (হিসাবশাখা) সোহরাব হোসেন মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন করেন এনা গ্রুপের […]
আভা ডেস্কঃ টলিউডের আলোচিত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবন নিয়ে অসংখ্যবার সমালোচনার মুখে পড়েছেন। তিনবার বিয়ে-বিচ্ছেদের পর অনেকবার ট্রলের শিকার হয়েছেন। যদিও এসবে পাত্তা দেন না এই অভিনেত্রী। বরং মানুষের কড়া সমালোচনা উপেক্ষা করে নিজের মত বরাবরই প্রকাশ করে থাকেন তিনি। এবার নিজের ক্রাশের নাম ফাঁস করলেন শ্রাবন্তী নিজেই। শ্রাবন্তীর […]
আভা ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠানোর সময় হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগারে ডিজিটাল আইনে কারাবন্দি মুক্তচিন্তার লেখক মুশতাক মারা গেছেন। তার মৃত্যুর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, বলতে হবে আমাদের ভুল হয়েছে। মুশতাকের পরিবারকে […]
আভা ডেস্কঃ কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় মৃত্যু বরণ করা লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কি-না তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। লেখক মুশতাক অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করে লিখতেন বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি আগেও দুবার আইনশৃংখলা এবং অন্যের বিশ্বাসের প্রতি […]
মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মোহাম্মদ আমানত শেখ ও মাতা জেন্নাতুন্নেছা, (মতান্তরে জেন্নাতা খানম)। বাল্যকালেই বাবা-মাকে হারান নূর মোহাম্মদ। সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। তার দুই স্ত্রীর কেউই বেঁচে […]
আভা ডেস্কঃ আগামীকাল শনিবার সংবাদ সম্মেলনের করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ। এই সুখবরটি জানাতেই সংবাদ সম্মেলন করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর তার প্রেস সচিব ইহসানুল করিমের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার […]
প্রেস বিজ্ঞপ্তিঃ আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজশাহীতে দুই দিনব্যাপী ৩১তম বার্ষিক তাবলীগী ইজতেমা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। নওদাপাড়া ট্রাক টার্মিনালে আয়োজিত ইজতেমার শেষ দিন শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ইজতেমায় আগত মুসল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। নামাজ শেষে তাবলীগী ইজতেমায় বক্তব্য দেন মেয়র। এ সময় আহলেহাদীছ […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় নগরীর গুড়িপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় চালক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ। তাৎক্ষণিকভাবে আটক হওয়া তিনজন এবং নিখোঁজ অটোচালকের […]
প্রেস বিজ্ঞপ্তিঃ রাজশাহী এ্যাডভোকেটস বার এসোসিয়েশন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে বিএনপি’র অভিনন্দন। গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো রাজশাহী এ্যাডভোকেটস বার এসোসিয়েশন এর নির্বাচন-২০২১। এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মোজাম্মেল হক-পারভেজ জাহেদী পরিষদ একজন সদস্য বাদে সবাই নির্বাচিত হয়েছেন। নির্বাচিত যারা হলেন সভাপতি পদে এ্যাডভোকেট […]
