নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে।শুক্রবার( ০৫ মার্চ) সকাল ৭টায় বিজিবির এক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি,জি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কড়িয়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো.আব্দুল […]
আভা ডেস্কঃ কিছুদিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার(৫ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, […]
আভা ডেস্কঃ দেশের ৬৬০ থানায় একযোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করবে বাংলাদেশ পুলিশ। সেখানে স্মরণ করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আলোচনা হবে, প্রীতিভোজ এবং মিষ্টি বিতরণও হবে। শুক্রবার (৫ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর কাটাখালী থানার হরিয়ান ও হাজরাপুকুর এলাকার মাঝামাঝি স্থানের রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সম্রাট হোসেন (৩২)। কাটাখালী পৌরসভার বাখরাবাজ মোল্লাপাড়া মহল্লায় তার বাড়ি। বাবার নাম আবদুল আলীম। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]
নিজস্ব প্রতিনিধিঃ নানান অভিযোগ আর অনিয়ম নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর । দপ্তরটির প্রধান উপমহাপরিদর্শক মাহফুজুর রহমান ভুইয়া নিজেই অনিয়মে অনিয়মে জড়িয়ে পড়ায়,দপ্তরটি হয়ে উঠেছে দূর্নীতির আখড়া। অভিযোগ উঠেছে দ্বায়িত্বপ্রাপ্ত পরিদর্শকদের তাদের দ্বায়িত্বরত এলাকায় পরিদর্শন করতে দিচ্ছেননা তিনি। পরিদর্শকের পরিবর্তে তিনি নিজেই বিভিন্ন প্রতিষ্ঠানকে লাইসেন্স […]
আভা ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় মেয়র খায়রুজ্জামান লিটন […]
আভা ডেস্কঃ ২২ গজে ব্যাট-বল নিয়ে যাদের প্রেম তারা এতদিন ছিলেন চার দেয়ালে বন্দি। করোনাভাইরাসের কারণে কোনো সফরের গেলেই থাকতে হয় কোয়ারেন্টাইনে। একেক দেশে একেক নিয়ম। তামিম-মুশফিকরাও নিউ জিল্যান্ড সরকারের বেঁধে দেওয়া নিয়মে কার্যত বন্দি থেকেছেন গত ৭ দিন। আইসোলেশন কঠিন সময় পার করে ক্রিকেটাররা ফিরেছেন তাদের প্রিয় জায়গায়; প্রিয় ২২ […]
আভা ডেস্কঃ মিয়ানমার থেকে ভারতে পালিয়ে গেছে দেশটির তিন পুলিশ সদস্য। তারা বুধবার ভারতের উত্তর-পূর্ব দিকের রাজ্য মিজোরামে পালিয়ে যায় বলে জানিয়েছে সিএনবিসি। মিজোরামের পুলিশ জানিয়েছে, ওই তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩রা মার্চ) বিকেলে মিয়ানমার সীমান্ত থেকে ১৩ কিলোমিটার দূরে মিজোরামের লাঙ্কাওল গ্রামে আসে ওই […]
আভা ডেস্কঃ মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর চূড়ান্ত পর্বে জায়গা পেলেন সেরা দশ প্রতিযোগী। গত কয়েক দিনের গ্রুমিং আর বিভিন্ন অনুশীলন কার্যক্রমে অংশগ্রহণের উপর ভিত্তি করে, চুলচেরা বিশ্লেষণের পর সেরা ১০ সুন্দরীকে নির্বাচন করেছেন বিচারকরা। বেশ কিছুদিন ধরে ঢাকা রেডিসন ব্লু হোটেলে নানা অনুশীলন, কার্যক্রম, গ্রুমিং, ট্রেনিং ও অধ্যবসায়ের মধ্য দিয়ে […]
আভা ডেস্কঃ ঢাকার মেট্রোরেল প্রকল্পের জন্য রেলকোচ পাঠানো শুরু করেছে জাপানের কাওয়াসাকি হেভি ইন্ড্রাস্ট্রিজ। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া। সংবাদমাধ্যমটি জানিয়েছে, জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে প্রথম ধাপে ২৪টি রেলকোচ পাঠানো হয়েছে। ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের কাছে এই কোচগুলো হস্তান্তর করা হবে। […]
