চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ভারতের আইপিএল খেলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার স্বরুপনগরে জুয়া খেলার অপরাধে ১১ জন জুয়াড়িকে ৮৩ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের স্বরুপনগর মহল্লার জেলা ঠিকাদার সমিতির নিচতলার অফিস রুম থেকে টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের রামকৃষ্টপুর মহল্লার […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীসহ সারাদেশে দুই বছর ধরে নকল ওষুধ তৈরী বাজারজাত করে আসছিল একটি চক্র । গত শুক্রবার রাতে নগরীর ভদ্রা জামালপুর এলাকা থেকে নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে এই চক্রের দুই সদস্যকে আটকের পর এমন তথ্য পেয়েছে পুলিশ। ওই চক্রটি নকল দামি এন্টিবায়েটিক ও গ্যাসের ওষুধও বিপুল পরিমাণে বাজারজাত […]
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ২জন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া ফেরিঘাট ব্রীজের পূর্ব পাশ্র্বে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর সদরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা খলিলুর রহমান (৩৫) ও সহকারী শিক্ষক বেলাল হোসেন […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে জুয়া খেলা অবস্থায় ১৩ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) রাত ১টায় নগরীর চন্দ্রিমা থানার মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মার্কেটের ২য় তলা হতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি)পুলিশ। আটককৃতরা হলেন, মোঃ তারেক (৩০), ইকবাল আহমেদ (৩০), মোঃ সেলিম উজ্জামান (৫০), মোঃ রফিকুল ইসলাম […]
আভা ডেস্কঃ দম্পত্তিকে হত্যার পর তাদের কিশোরী মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান ঘাতক আশরাফুল মোল্লা (৩৮)। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কোলচড়ি স্বস্তাল গ্রামের মোয়োজ্জেম দম্পত্তি খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ এ রহস্য উদঘাটন করেছে। হত্যাকাণ্ডের শিকার দম্পত্তি হলেন- কোলচড়ি স্বস্তাল গ্রামের মৃত মফেজ সরদারের ছেলে […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার জনৈক আনিস এর বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল ঔষধ, কাঁচামাল এবং মেশিন জব্দ করেছে। এ সময় আনিসুর রহমান আনিস (৪২) কে আটক করেছে ডিবি পুলিশ। তাঁর বাবার নাম মৃত আনসার আলী। বেশ কিছু নামী দামী ঔষধ কোম্পানির ওষুধ সে তৈরি […]
আভা ডেস্কঃ পেশা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে বিজেপির আগ্রহ বেশি বলে মনে মন্তব্য করেছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। নদিয়ার চাপড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রুকবানুর রহমানের সমর্থনে সভা করতে গিয়েছিলেন নুসরাত। সেই মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে এমন মন্তব্য করেন এই অভিনেত্রী। ব্যাখ্যা করে নুসরাত জাহান বলেন—‘ওরা কী গসিপ […]
আভা ডেস্কঃ করোনার সংক্রমণ রোধে নাগরিকদের বিধিনিষেধ মানতে বাধ্য করতে সেনা নামানোর নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই নির্দেশের কথা জানিয়েছেন। পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় ১৪৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর দেশটিতে এটি এক দিনে সর্বোচ্চ তৃতীয় মৃত্যুর রেকর্ড। পাক প্রধানমন্ত্রী […]
আভা ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক উপপরিদর্শক ( এসআই) ও দুই কনস্টেবল ইয়াবা ও জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছে। কক্সবাজারস্থ এপিবিএন-৮ এর অধিনায়ক এসপি শিহাব কায়সার খান জানান, বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলার ১৩নং রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা […]
আভা ডেস্কঃ আগামী ২৮ এপ্রিলের পর দেশে আর লকডাউন থাকছে না। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলবে। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন […]
