নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ৩ প্যাকেট গাঁজা ও ১ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টায় রেলস্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম সিপিএসসি র্যাব-৫ এর উপস্থিতিতে তাদের ব্যাগে তল্লাশি করলে ব্যাগের ভেতর […]
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ৭শ ৫০ গ্রাম ওজনের ১৫ টি স্বর্ণের বারসহ রানা হামিদ (২৬) নামে একজন স্বর্ণপাচারকারী কে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে ১৫টি স্বর্ণেরবার সহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক স্বর্ণপাচারকারী রানা খলশী গ্রামের আব্দুল গফফার আলীর […]
আভা ডেস্কঃ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অন্যায় ভাবে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিগত ৩১ মার্চ ২০২১, বুধবার ফ্যাসিবাদী শাসকদের পৃষ্ঠপোষকতায় মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র, সাবেক এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপ-মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার […]
এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের চাম্বল-শীলকূপ সীমান্ত এলাকা শীলকূপ ৬নং ওয়ার্ডের খতিমা পুকুর পাড় রফিক কোম্পানির বিল্ডিংয়ের নিচ তলায় মোক্তার সওদাগরের দোকানের সামনে কিশোর গ্যাংয়ের হামলায় বৃদ্ধা মোস্তফা আলী মকরাত্বকভাবে জখম হয়েছে। ৩০ মার্চ’২১ ইং, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় উপজেলার স্থানীয় […]
আভা ডেস্কঃ সরকারের পদত্যাগের আহবান বিএনপির অগণতান্ত্রিক আচরণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির এই আহবান হাস্যকর। জনগণ নির্দিষ্ট মেয়াদের জন্য সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সুতরাং মেয়াদ শেষ হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ওবায়দুল কাদের বুধবার তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে […]
আভা ডেস্কঃ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে প্রথম ইনিংসের পর দ্বিতীয়টিতেও ৬ উইকেট পেলেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। তার গতিতে স্রেফ এলোমেলো বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। দুর্দান্ত মুগ্ধর পারফরম্যান্সের পর জয়ের সুবাস পাচ্ছে রংপুর বিভাগ। বৃহস্পতিবার (১ এপ্রিল) ম্যাচের শেষ দিন জয়ের জন্য রংপুরের প্রয়োজন মাত্র ১০১ রান। ১ উইকেটে […]
আভা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পুকুর খননের মাটি বাইরে নিয়ে যাচ্ছেন ঠিকাদার মাসুদ রানা। রাবি প্রশাসন বলছে, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কৃষি প্রকল্পের কর্মকর্তাদের মধ্যে জরুরি সভা হয়েছে। সভা শেষে চুক্তিভঙ্গের অভিযোগে ঠিকাদারকে কাজ বন্ধের নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। মঙ্গল ও বুধবার (৩০ ও ৩১ মার্চ) সরেজমিনে […]
আভা ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতে হেফাজতে ইসলাম এই হামলা চালিয়েছে। হেফাজতের শীর্ষ নেতারা অন স্পটে ছিলেন না। এ কারণে তাদের মামলায় আসামি করা হয়নি। তবে তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে। বুধবার (৩১ মার্চ) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে […]
আভা ডেস্কঃ অভিনেত্রী রিমি সেন। ভারতের একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রিমি সেন। এতে সিনেমা জগত থেকে বিরতি, আর্থিক সমস্যা ও সিনেমা নিয়ে তার চিন্তাভাবনার কথা তুলে ধরেছেন। মাত্র ১৪ বছর বয়সে সিনেমায় কাজ শুরু করেন রিমি। শুরুতে শুধু টাকার জন্যই কাজ করতেন বলে জানিয়েছেন এই […]
আভা ডেস্কঃ ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ১২ থেকে ১৫ বছরের শিশুদের বেলায় নিরাপদ ও কার্যকর। শুধু তাই নয়, শিশুদের দেহে শক্তিশালী অ্যান্টিবডিও তৈরি করতে সক্ষম এই টিকা। বুধবার এক বিবৃতিতে ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহি আলবার্ট বোরলা এ তথ্য জানিয়েছেন। ফাইজার জানিয়েছে, স্কুলগুলোর আগামী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে শিশুদের শরীরে টিকাটির […]
