আভা ডেস্কঃ শোকের মাস আগস্টের ১ম দিন রাজশাহী মহানগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আজ সোমবার সকালে কুমাপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে […]
আভা ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি সংবিধানে বারবার পরিবর্তন এনে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা দিয়েছে। কর্তৃত্ববাদী কোন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একারণেই, অবাধ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংবিধান সংশোধন করতে হবে। তিনি বলেন, এখনো অনেক […]
আভা ডেস্কঃ সরকারি আদেশ অমান্য করে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার রিটটি করেন এ এস এম আল সনেট নামের এক ব্যক্তি। তার পক্ষে আইনজীবী হিসেবে আছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রিটকারী আইনজীবী সুমন বলেন, ‘সরকারি প্রজ্ঞাপন অমান্য করে একজন মন্ত্রীর […]
আভা ডেস্কঃ লম্বা সময় ধরে ছিলেন জাতীয় দলের বাইরে। শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়ে তিন বছর পর ডাক পড়ে আবার জাতীয় দলে। সেই সিরিজে তেমন কিছু করতে পারেননি জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। শ্রীলঙ্কার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খুব একটা কার্যকরী ভূমিকা রাখতে পারেননি। সফলতা ছিল না জিম্বাবুয়ের বিপক্ষে […]
আভা ডেস্কঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে ৫০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর হাতে আজ (৩১ জুলাই) তাঁর কার্যালয়ে এ চেক তুলে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দেশীয় অস্ত্র লোহার সাবলের আঘাতে গুরুতর জখম হয়ে বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুতর জখমী মহির উদ্দিন (৫৫) উপজেলার বাকশিমইল ইউপি’র পরিজুন পাড়া গ্রামের মৃত মেরু মন্ডলের বড় ছেলে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানাগেছে, গত ২৯ জুলাই শুক্রবার সকালে […]
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস […]
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, যে বাংলাদেশে সাড়ে ৭ কোটি মানুষ দুবেলা ঠিকমতো খেতে পারতো না। সেই বাংলাদেশে আজ সাড়ে ১৬ কোটি মানুষ তিনবেলা খেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বাংলাদেশ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, […]
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পাথর বোঝাই ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। ঐ সময় ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ট্রাক চালক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী গ্রামের ইব্রাহীম আলী প্রামাণিকের ছেলে তুহিন আলম (২৫) ও হেলপার দাশুরিয়া গ্রামের হাসেম আলীর ছেলে […]
আভা ডেস্কঃ ঢাকায় এসেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা। শনিবার সন্ধ্যা নাগাদ তিনি ঢাকায় এসে পৌঁছান। বায়ো-জিন বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২২ এ অংশ নিতেই ঢাকায় আসা তার। রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসা ছাড়াও অন্য ক্ষেত্রের নেতৃত্বের হাতে পুরস্কার তুলে দেন শিল্পা। মঞ্চে উঠে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে শিল্পা বাংলায় […]
