নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করেছে রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ড (পশ্চিম) যুবদল।
৩০ মে (শনিবার) দুপুর ১২টায় নগরীর ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
৩নং ওয়ার্ড (পশ্চিম) যুবদলের আহ্বায়ক মোঃ মোবারক উদ্দিন পলাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ কামরুজ্জামান মিলন (যুগ্ম-আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল)
সোহেল রানা (যুগ্ম-আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল), মোঃ আলমগীর হোসেন (সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি)
এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, নীরব খাঁন তারেক, আকলেছুর রহমান সাজিম, তানভির আহম্মেদ ফিরোজ; রাজপাড়া থানা যুবদলের মশিউর রহমান হৃদয় ও ওয়াসিম আলী।
ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শুভ, যুগ্ম-আহ্বায়ক রাজিব, রাশেলসহ মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।

