সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে পাভেল ইসলাম মিমুল (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে| এ ঘটনায় প্রতিকার চেয়ে মহানগরীর মতিহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অটোচালক মোঃ মুঞ্জুর (৩৭)|

অভিযোগ সূত্রে জানা যায়, মুঞ্জুুর মহানগরীর কাজলা এলাকার অকট্রয় মোড় জামরুল তলা (বিলপাড়া) এলাকার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক|
ব্যক্তিগত প্রয়োজনে তিনি কাটাখালী থানা এলাকার বাসিন্দা মোঃ সাকিলের গ্যারেজে তার মহাজনের ব্যাটারিচালিত অটো বন্ধক রেখে ২৫ হাজার টাকা ধার নিয়েছিলেন|
পরে গত (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে তিনি অটোটি ছাড়িয়ে আনার জন্য বোয়ালিয়া থানার তালাইমারী বাবর আলী সড়ক এলাকার বাসিন্দা মোঃ পাভেল ইসলাম মিমুলের সহযোগিতা চান| অভিযোগে বলা হয়, মিমুল নিজেকে একটি জাতীয় ˆদনিকের সাংবাদিক পরিচয় দিয়ে মঞ্জুরকে আশ্বস্ত করেন, তিনি টাকা দিয়ে অটোটি ছাড়িয়ে আনবেন|
এ সময় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে মুঞ্জুর নগদ ২৫ হাজার টাকা মিমুলের হাতে তুলে দেন| তবে গভীর রাত পর্যন্ত অপেক্ষার পরও মিমুল অটো নিয়ে ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়|
পরদিন ২২ মে রাত সাড়ে ৮টার দিকে মুঞ্জুর ফোন দিলে অভিযুক্ত মিমুল কাজলা অকট্রয় মোড়ে এসে টাকা ফেরত না দেওয়ার কথা জানিয়ে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে|
পরে মুঞ্জুরের স্ত্রী বাবার বাড়ি থেকে ঋণ নিয়ে ২৫ হাজার টাকা
সংগ্রহ করেন| সেই টাকা দিয়ে মহাজনকে সঙ্গে নিয়ে বন্ধক রাখা অটোটি ছাড়িয়ে আনেন মুঞ্জুর|
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত মিমুল এখন সরাসরি টাকা ফেরত দিতে অ¯^ীকৃতি জানিয়েছেন| এ ঘটনায় তিনি মতিহার থানার অফিসার
ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন|

জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির জানান, ভুক্তভোগী অটো চালকের দায়ের করা অভিযোগ পেয়েছি| তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links