আভা ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ দেশ ও জনগণকে নিরাপদ রাখতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে থাকে। দায়িত্ব পালনকালে সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। প্রতি বছর দায়িত্ব পালনকালে এ ধরনের দুর্ঘটনায় আমরা অনেক সহকর্মীকে হারাই। রাজধানীর আল মানার হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে ১০ কেজি ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ও ৬ জন মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশ। ২৩ মে তানোর থানা পুলিশের চেকপোস্টে গোল্লাপাড়া বাজার সংলগ্ন ব্রীজের উপর মাইক্রোবাস তল্লাশি করে উক্ত গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ৬ জনকে আটক করে থানা পুলিশ। আটকরা হলেন, ১। মোঃ […]
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ১ জন সাজাপ্রাপ্তসহ ৩ আসামী কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। থানা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন এর নির্দেশনায় এসআই মোঃ নুর আলম, এএসআই মোঃ আমিনুল ইসলাম ও এএসআই মামুনুর রশিদ, এএসআই মোঃ মিন্টুর রহমান, এএসআই মোঃ […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর বেলপুকুর গ্রামে ১৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ১৬টি মুসলমান পরিবারকে আগাম কোন নোটিশ ছাড়াই গৃহহীন করে দেওয়া হয়েছে। গত ১৮ জুন আদালতের একটি আদেশে তাদের গৃহহীন করে উচ্ছেদ করা হয়। গৃহহারা হয়ে গত চারদিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে দরিদ্র পরিবারগুলো। […]
আভা ডেস্কঃ বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুর আড়াইটায় রাজশাহীর ১নম্বর বার ভবনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী বিভাগে আত্মহত্যার হার জাতীয় হারের চেয়ে প্রায় ৩ শতাংশ বেশি বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জয়দেব ভদ্র। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য তার। বাংলাদেশে আত্মহত্যার কারণ নির্ণয়ের লক্ষ্যে শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে বিভাগীয় পুলিশের একটি প্রতিনিধিদলের আলোচনাকালে এ তথ্য […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে মহানগরীর মোড়ে মোড়ে গড়ে উঠেছে কিশোর গ্যাং এর ছোট বড় প্রায় শতাধিক কিশোর গ্যাং। এদের মধ্যে আবার শাখা উপশাখাও রয়েছে। কেউ কেউ আলাদা ভাবেও পরিচালনা করছে নিজের এলাকার গ্যাং। এরা আবার আধিপত্য বিস্তারে করছেন সন্ত্রাসী কায্যকলাপ। এ সব কিশোর গ্যাং গুলো নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তার করে […]
নিজস্ব প্রতিনিধিঃ “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতার লক্ষ্যে রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। ২২ মে, রোববার নগরীর বোয়ালিয়া ভূমি অফিসে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানের […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা মামলার প্রধান আসামী স্বামী শিমুল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে দুর্গাপুর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সাত মাস আগে মোহনপুর […]
আভা ডেস্কঃ পাকিস্তানে মাঠের রাজনীতি এখন পৌঁছেছে বাকবিতণ্ডার পর্যায়ে। কোনো পক্ষই ছাড়ছে না কাউকে। তবে এবার একটু বেশিই করে ফেললেন প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খান। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজকে ‘ইভটিজিং ’ করে বসলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান। এ নিয়েই এখন সরগরম পুরো দেশ। জিও নিউজ […]
