চট্টগ্রাম প্রতিনিধিঃ বন্দর জেটিতে বাঁধা জাহাজের বিদেশি নাবিক উইন এইচ টুট (৫৫) আকস্মিক অসুস্থ হয়ে পড়লে ভর্তি করেনি নগরের কোনো বেসরকারি হাসপাতাল। ১৩ ঘন্টা অতিবাহিত হওয়ার পর প্রাণ বাঁচাতে চিকিৎসা দেয় চট্টগ্রাম ফিন্ড হাসপাতাল । এখন তিনি ৭২ ঘন্টার পর্যবেক্ষণে আছেন । ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিদ্যুৎ বড়ুয়া গনমাধ্যমকে […]
আভা ডেস্কঃ চীনে দ্বিতীয় দফায় করোনাভাইরাস হানা দিয়েছে। এতে দেশটিতে নতুন করে ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার দেশটির ন্যাশনাল হেলথ কমিশন এ কথা জানিয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে দুইমাসের মধ্যে একদিনে করোনায় আক্রান্তের দিক দিয়ে এটি রেকর্ড। এমন পরিস্থিতিতে দেশটিতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। […]
আভা ডেস্কঃ বাংলাদেশে জনপ্রিয় বেভারেজ পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। রোববার (১৪ জুন) বেভারেজ ব্র্যান্ড পেপসি বাংলাদেশে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সালমান খানের নাম ঘোষণা করেন । তরুণদের ব্র্যান্ড হিসেবে পেপসি যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন ট্রেন্ড তৈরি করতে সবসময় সবার থেকে এগিয়ে ছিল। আর এই […]
আভা ডেস্কঃ কোভিড-১৯ মহামারী থেকে সুরক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শুধু অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) জীবনের মূল্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী তার দলের মন্ত্রী, এমপি, […]
আভা ডেস্কঃ কাশ্মীর সীমান্তে পাকিস্তান বাহিনীর গুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ জন। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের অভিযোগ, পাক সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পুঞ্চ জেলার শাহপুর-কেরনি […]
প্রেস বিজ্ঞপ্তিঃ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার এক শোক বিবৃতিতে এই শোক ও দুঃখ প্রকাশ করেন মেয়র। শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন […]
আভা ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার যৌক্তিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস, এখন এটা তো বাস্তবতা। করোনার ভয়ে তো আমরা মানুষকে না খাইয়ে মারতে পারি না। তাদের বেঁচে থাকার ব্যবস্থাটা আমাদের নিতে হবে। যেসব এলাকায় সংক্রমণ বেশি সেখানে লকডাউন করে তা আটকানোর […]
আভা ডেস্কঃ ইরাকের তাজি এলাকায় অবস্থিত সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি ঘাঁটিতে শনিবার সন্ধ্যায় দুটি রকেট আঘাত হেনেছে; তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর জেরুজালেম পোস্ট ও নিউইয়র্ক টাইমসের। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পক্ষ থেকেও […]
আভা ডেস্কঃ ভৈরবে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিপিসি ৩-এর অধিনায়ক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সহকারী অধিনায়ক চন্দন দেবনাথ। তারা দুজন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা চিকিৎসা নিচ্ছেন। রোবাবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। জানা গেছে, গত ৭ […]
আভা ডেস্কঃ বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার মুম্বাইয়ের বান্দ্রারবাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে সুশান্ত সিং আত্মহত্যা করেছেন বলে ধারণা মুম্বাই পুলিশের। মাত্র কয়েকদিন আগেই সুশান্ত সিং রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সলিয়নের অস্বাভাবিক […]
