নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর আহমদপুর সপুরা থেকে ৬টি বিদেশী পিস্তল, ৭৫ রাউন্ড গুলি ম্যাগজিনসহ আন্তজাতিক অস্ত্র চোরাকারবারি ইমরান হোসেন (৩৯) কে গ্রেফতার করেছে র্যাব -৫। শনিবার রাত সোয়া ৯টায় র্যাব এই অভিযান চালায়। গ্রেফতারকৃত ইমরান শিবগঞ্জ উপজেলার মোবারকপুর এলাকার আলামিনের পুত্র।
রাজশাহী র্যাবের অধিনায়ক লে. কর্ণেল মাহাবুবুল আলম জানান, নগরীর আহমদনগর এলাকার গার্ডেন ভিউ নামের এক বাড়িতে ইমরানের আত্মীয় ভাড়া থাকতেন। সন্ধ্যার পর তিনি অস্ত্রের প্যাকেট নিয়ে এখানে আসেন। র্যাব খবর পেয়ে ওই বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, ভারত থেকে দুটি হাত বদলের মাধ্যমে ইমরান অস্ত্রগুলো হাতে পায়। আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা চালাতে অস্ত্রগুলো ঢাকার সেলিম নামের আরেক ব্যবসায়ীর কাছে পৌছানোর দায়িত্ব ছিলো তার।
এঘটনায় ৫জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ইমরানকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অন্যদের জিজ্ঞাসাববাদ শেষে ব্যবস্থা নেয়া হবে।
Next Post
পুলিশের কথিত বন্দুক যুদ্ধে মাদক ব্যাবসায়ী আলো নিহত।
রবি অক্টো. ৭ , ২০১৮
নিজস্ব প্রতিনিধি : রাজশাহী নগরীর জাহাজঘাট এলাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন আলো (৪৫) নিহত হয়েছেন। শনিবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরো চারজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মোডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম ভোরের […]
এই রকম আরও খবর
-
৭ মার্চ, ২০২০, ৭:৪৯ অপরাহ্ন
ইসলামের আলোকে বঙ্গবন্ধুর জীবনী রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন রাসিক মেয়র লিটন ।
-
২০ ডিসেম্বর, ২০১৯, ১০:১০ অপরাহ্ন
পাকশীতে বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে হেলপারের উপর ।
-
৬ জুলাই, ২০১৯, ১০:১৪ অপরাহ্ন
ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, খাদ্যমন্ত্রী।
-
১১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২০ অপরাহ্ন
মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ।
