গাজীপুর সংবাদদাতা :- গাজীপুর জেলার সদর উপজেলার হোতাপাড়ায়, পুলিশ আবাসিক হোটেল থেকে ২১ জন নারী-পুরুষকে আটক করেছে। গাজীপুরের নবাগত পুলিশ সুপার শামসুন্নাহারের আদেশ মোতাবেক হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইন্চার্জ এস আই নাজমুল হক নয়নের নেতৃীত্বে আবাসিক হোটেলে অভিযান পরিচালনা হয় । এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২১ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের মাষ্টার বাড়ী জোৎনা পেট্টুল পাম্পের পাশে তাজমহল গ্যাষ্ট হাউজ ও বাংলাবাজার এলাকার শাপলা আবাসিক নামের হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইন্চার্জ এস আই নাজমুল হক নয়ন জানান গাজীপুরের নবাগত পুলিশ সুপারের নির্দেশে আজ সন্ধ্যা থেকে রাত ৯ টা প্রর্যন্ত তাজমহল গ্যাষ্ট হাউজ ও শাপলা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয় । এ সময় অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৯জন নারী ও ১২জন পুরুষকে আটক করে থানায় পাঠানো হয়।
সাপ্তাহিক দুর্নীতি দমন
Next Post
২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান
শুক্র আগস্ট ৩১ , ২০১৮
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম হিসেবে মেজর জেনারেল এস এম মতিউর রহমান, এএফডব্লিউসি, পিএসসি গত ২৭ আগস্ট যোগদানের পরদিন ২৮ আগস্ট তিনি বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান এর […]
এই রকম আরও খবর
-
২৪ ডিসেম্বর, ২০১৯, ৬:১৮ অপরাহ্ন
রাজশাহী জেলা ও মহানগর পুলিশের অভিযানে আটক-৮৮ ।
-
৯ জুলাই, ২০২০, ১২:১৮ পূর্বাহ্ন
সরকারী অফিস নাকি বাড়ি, বাহির থেকে বোঝা মুশকিল ।
-
৩১ মে, ২০১৮, ১২:৫৬ অপরাহ্ন
বইয়ের দোকানে ভ্রাম্যমাণ।
-
৫ জুন, ২০২১, ১:০২ অপরাহ্ন
করোনায় রামেকে আজ আরও ৮ জনের মৃত্যু
-
১১ জানুয়ারি, ২০২২, ৭:৪৪ অপরাহ্ন
রাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ আর নেই
-
৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৭ অপরাহ্ন
নন্দীগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু
