নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু নির্দেশে আগামী ২২/০৮/২০২৩ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ধিত সভা আয়োজন করা হয়েছে।
রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতু এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বাস মুতিউর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। উক্ত বর্ধিত সভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সকল নির্বাহী সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক- কে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
Next Post
নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সোম আগস্ট ২১ , ২০২৩
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বের এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র […]

এই রকম আরও খবর
-
৪ জুলাই, ২০২০, ৪:৪১ অপরাহ্ন
করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২৯ জনের প্রাণ গেল ।
-
৩ সেপ্টেম্বর, ২০১৮, ৪:১৬ অপরাহ্ন
নদী হত্যাকারীদের শাস্তির দাবিতে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
-
২ ডিসেম্বর, ২০২৩, ৮:১১ অপরাহ্ন
উত্তরবঙ্গ প্রতিদিনের সম্পাদক হাবীব জুয়েলকে হত্যার হুমকি
-
১৩ আগস্ট, ২০২২, ১১:১৪ অপরাহ্ন
ব্যাংককের দুই টিকিটে হোটেল ফ্রি
-
৭ এপ্রিল, ২০২১, ৬:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২
-
১৪ জুলাই, ২০২২, ৭:০৯ অপরাহ্ন
শাহজাদপুরে হারানো গুণীজন,রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাতির বিবেকদের নিয়ে মতবিনিময় সভা
