নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে পুকুর খননের কারণে আবাদি জমি কমে অর্ধেকে নেমে এসেছে। অপরিকল্পিতভাবে পুকুর খননের জন্য ধানের যে জমি কমেছে তার এক তৃতীয়াংশ জমি অনাবাদি হয়ে পরিত্যাক্ত জমিতে পরিণত হয়েছে। গত ১০ বছরে বােরাে ধানের জমি কমতে কমতে অর্ধেকে নেমে এসেছে। এতে রাজশাহীর বরেন্দ্র অঞ্চল এক সময় বােরাে ধানের জন্য বিখ্যাত হলেও, এখন সেই খ্যাতি আর নেই। এতে প্রতিবছর খাদ্য খাটতি, খাদ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি লেগেই থাকছে। কিন্তু তারপরও রাজশাহীতে ফসলি জমি বা বােরাে ধানের জমিতে পুকুর খনন বন্ধ করতে পারছেনা প্রশাসন। বর্তমানে রাজশাহীর খালে বিলে যেদিকে চোখ যায় শুধু বোরো জমিতে দেখা মেলে পুকুর আর পুকুর। এখন বোরো জমি বাদেও তিন ফসলি ও বিভিন্ন ফলদ বাগান ধ্বংস করে তা পুকুরে পরিণত করা হচ্ছে। ফলে প্রাকৃতিক পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। যদিও পুকুর খনন বন্ধে আইন নেই। যার কারণে গত দশ বছর ধরে বরেন্দ্র অঞ্চলে চলছে পুকুর খননের হিড়িক। এই পুকুর খননের বিষয়ে জেলা প্রশাসন দুষছেন উপজেলা প্রশাসনকে, আবার উপজেলা প্রশাসন দুষছেন জেলা প্রশাসনকে। জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে সব ধরনের পুকুর খননের ব্যাপারে নিষেধাজ্ঞাজারী রয়েছে। তারপরও উপজেলা প্রশাসন ইউএনও’র মদদে ও তার উদাসিনতার কারণে কতিপয় ব্যক্তি ফসলী ও বােরাের জমিতে পুকুর খনন করছেন। এ ক্ষেত্রে আবার উপজেলা প্রশাসন, বলছেন থানার সহযােগিতায় পুকুর খনন করা হয়। আর পুকুর খননকারীরা বলছেন, পুকুর খনন করতে জেলা ও উপজেলা প্রশাসন। তারপর থানা শেষে স্থানীয় রাজনৈতিক নেতাদের টাকা দিতে হয়। প্রশাসনের সব দপ্তরে টাকা দেয়ার পর একটি পুকুর খনন শুরু করা যায়।
Next Post
বাঘায় বিজিবি'র অভিযানে ৫০১ বোতল ফেন্সিডিলসহ আটক-১
সোম ফেব্রু. ২৮ , ২০২২
বাঘা প্রতিনিধিঃ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ৫০১ বোতল ফেনসিডিলসহ স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজশাহী জেলার বাঘা থানার হরিরামপুর চরের মধ্য হতে তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. বাবর আলী (৩০)। রাজশাহী জেলার বাঘা থানার কিশরপুর গ্রামের আলাইপুর এলাকার মৃত কিতাব আলীর ছেলে। […]

এই রকম আরও খবর
-
২০ অক্টোবর, ২০২২, ১০:০৭ অপরাহ্ন
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি বহিষ্কার, সাধারণ সম্পাদককে অব্যাহতি প্রদান
-
১৯ মে, ২০২২, ৯:৫৬ অপরাহ্ন
রাজশাহীতে লঙ্ঘিত হয়ে ভোক্তা-অধিকারে অভিযোগ করে প্রতিকার পেলেন বাসযাত্রী
-
২৫ জুন, ২০২০, ৪:২৮ অপরাহ্ন
করোনাকালে আওয়ামীলীগ কোন রাজনীতি করছে না, কাদের ।
-
১০ মে, ২০২০, ৮:০০ অপরাহ্ন
মান্দায় চেয়ারম্যান সমর্থকদের অর্থায়নে দুস্থদেরমাঝে ঈদ সামগ্রী বিতারন
-
১৩ নভেম্বর, ২০২৪, ১:০২ পূর্বাহ্ন
নন্দীগ্রামে স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন সাবেক এমপি মোশারফ হোসেন
-
২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৩ অপরাহ্ন
বগুড়ায় ছাত্রীনিবাসে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ।
